Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

Country

2 years ago

J. P. Nadda:রাজস্থানে 'সংকল্প পত্র' প্রকাশ করল বিজেপি; নাড্ডা বললেন "সবকা সাথ", সবার জন্য ক্ষমতায়নই লক্ষ্য

J. P. Nadda
J. P. Nadda

 

জয়পুর, ১৬ নভেম্বর : রাজস্থানের আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য দলের 'সংকল্প পত্র' প্রকাশ করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। বৃহস্পতিবার নির্বাচনী ইস্তেহার প্রকাশ করার পর নাড্ডা বলেছেন, "রাজস্থানে বিজেপির ইস্তেহার ৩টি মূল ক্ষেত্রের উপর ভিত্তি করে - "সবকা সাথ", সকলের ক্ষমতায়ন এবং পরিকাঠামো।

নির্বাচনী ইস্তেহার প্রকাশ করার পর সাংবাদিক সম্মেলনে নাড্ডা বলেছেন, "আমি বলতে চাই, অন্যান্য দলের জন্য ইস্তেহার একটি আনুষ্ঠানিকতা মাত্র। কিন্তু বিজেপির জন্য এটা উন্নয়নের রোডম্যাপ। তাই এই 'সংকল্প পত্র' শুধুমাত্র পাতায় লেখা শব্দ নয়, আমরা এই বাক্যগুলি পূরণ করতে প্রতিশ্রুতিবদ্ধ... আমাদের ইতিহাস প্রমাণ যে আমরা যা বলেছি তাই করেছি।" নাড্ডা আরও বলেছেন, "আমি বিজেপি ও কংগ্রেসের মধ্যে পার্থক্য পরিষ্কার করতে চাই, কংগ্রেস দল পাঁচ বছরে পাঁচটি জিনিসের জন্য পরিচিত হয়ে উঠেছে। আর তা হল দুর্নীতি, নারীদের প্রতি অসম্মান এবং কৃষকদের প্রতি অবহেলা। রাজস্থান সেই রাজ্য যেখানে বিদ্যুতের মূল্য সবচেয়ে বেশি এবং পেট্রোল এবং ডিজেলে সবচেয়ে বেশি ভ্যাট রয়েছে। এখানে যে পরিমাণ প্রশ্নপত্র ফাঁস হয়েছে তা রেকর্ড ভেঙেছে।"


You might also like!