Country

2 years ago

Dausa rape case : গেহলত সরকার ধর্ষণে অভিযুক্ত পুলিশদের বাঁচানোর চেষ্টায় রয়েছে : বিজেপি

Dousha Rape Case  (Symbolic Picture0
Dousha Rape Case (Symbolic Picture0

 

নয়াদিল্লি, ১১ নভেম্বর  : রাজস্থানের দৌসায় নাবালিকাকে ধর্ষণে অভিযুক্ত পুলিশ কর্মীদের বাঁচানোর চেষ্টা করছে গেহলত সরকার, এই বলে অশোক গেহলত সরকারের বিরুদ্ধে অভিযোগ এনেছে বিজেপি। শনিবার বিজেপির সদর দফতরে আয়োজিত এক সংবাদিক সম্মেলনে, বিজেপির মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা অভিযোগ করেন, রাজস্থান পুলিশের সাব ইন্সপেক্টর চার বছরের একটি নাবালিকাকে ধর্ষণ করেছে। রাজস্থান সরকার অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে তাদের বাঁচাতে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহণ করছে। অভিযুক্ত পুলিশ কর্মীদের সাময়িকভাবে বরখাস্তও করা হয়নি। এমনকি অন্য দুই পুলিশ আধিকারিক যারা প্রমাণ নষ্ট করতে অভিযুক্তকে সাহায্য করেছিল তাদের বিরুদ্ধেও গেহলত সরকার কোনও ব্যবস্থা গ্রহণ করেনি।

শাহজাদ পুনাওয়ালা জানান, রাজস্থান সরকার মেয়েদের বাঁচাতে নয় বরং অপরাধীদের বাঁচাতে ব্যস্ত। গেহলত সরকারের কারণে গোটা দেশ বিব্রত হচ্ছে। রাজস্থানে এই ধর্ষণের ঘটনা একমাত্র ঘটনা নয় বরং গত কয়েক মাসে রাজস্থানে মহিলাদের সঙ্গে অনেক ঘটনা ঘটেছে। রাজস্থানে মহিলারা নিরাপদে নেই। এখানে প্রতিদিন ১৮ থেকে ২২টি মহিলা নৃশংস আচরণের শিকার হচ্ছেন। মহিলা ধর্ষণের ক্ষেত্রে এক নম্বর রাজ্যে পরিণত হয়েছে রাজস্থান। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা বঢরাকে লক্ষ্য করে তিনি বলেন, কংগ্রেস নেতারা রাজস্থানে আসেন শুধুমাত্র রাজনৈতিক পিকনিকের জন্য। প্রিয়াঙ্কা গান্ধী কি দৌসা আসবেন? মানবতার জন্য লজ্জাজনক এই ঘটনাকে নিয়ে কি তিনি কোনও মন্তব্য করবেন?

You might also like!