Breaking News
 
Assam polls 2026: অসমে বিজেপির প্রথম প্রার্থিতালিকা প্রকাশ, জালুকবাড়ি থেকে ফের লড়বেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা Mamata Banerjee: ‘দিল্লি থেকে রিমোট কন্ট্রোল চলছে!’ অফিসারদের ভিন্‌রাজ্যে পাঠানো নিয়ে কমিশনকে তোপ মমতার West Bengal Assembly Election: পানিহাটিতে হাই-ভোল্টেজ লড়াই! তৃণমূলের দুর্গে বিজেপির বাজি ‘অভয়া’র মা, কোন দিকে ঘুরবে জনমত? West Bengal Assembly Election: ১৩ আইপিএস-এর বিদায় ঘণ্টা বাজল! কিন্তু ভোটের ময়দানে বিধাননগর ও শিলিগুড়িতে কেন পুরনো মুখেই ভরসা? West Bengal Assembly Election: শুভেন্দুর ভবানীপুর সফরে ‘গো ব্যাক’ ধ্বনি! পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে থানা ঘেরাও বিরোধী দলনেতার West Bengal Assembly Election:ভাঙড়ে ফের রক্তপাত! নিভৃত এলাকায় বোমা তৈরির সময় বিপত্তি, বিস্ফোরণে উড়ে গেল চাল

 

Country

1 year ago

Amit Shah: দেশের সার্বিক উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিজেপি সরকার : অমিত শাহ

Amit Shah
Amit Shah

 

আহমেদাবাদ, ৭ ডিসেম্বর : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শনিবার প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেছেন, দেশের সার্বিক উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিজেপি সরকার। এদিন আহমেদাবাদে লোকসেবা ট্রাস্টের বার্ষিক অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, বিজেপি সরকার দারিদ্র্য দূরীকরণ, সাশ্রয়ী মূল্যের আবাসন, চিকিৎসা সেবা এবং শিক্ষা এবং নাগরিকদের জন্য একটি উন্নত জীবনের প্রতিশ্রুতি দিয়ে দেশের সার্বিক উন্নয়নের লক্ষ্যে কাজ করছে।


এই অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জনগণকে ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সমাজের কল্যাণে নিজেকে উৎসর্গ করার আহ্বান জানান। তাঁর কথায়, সেটি হবে দেশের জন্য সত্যিকারের সেবা। উল্লেখ্য, এদিন সকালে আহমেদাবাদে ৭০ শয্যা বিশিষ্ট গ্লোবাল মাল্টি-স্পেশালিটি হাসপাতালের উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত।

You might also like!