
পাটনা, ১৪ অক্টোবর :রাজ্যের সব সরকারি অফিসে সাপ্তাহিক ছুটি বাতিল করল বিহার সরকার । শনিবার মুখ্যসচিব এবিষয়ে নির্দেশিকা জারি করেছেন। এই আদেশের পর বিহারে শনিবার ও রবিবার সব সরকারি অফিস খোলা থাকবে।
বিহার সরকারের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কারণ তারা অবিলম্বে পদোন্নতিতে সংরক্ষণ কার্যকর করতে চায়। রাজ্যের প্রশাসনিক স্বার্থে, পদোন্নতিতে সংরক্ষণ সংক্রান্ত পরিকল্পিত কাজ সম্পাদনের জন্য মুখ্যসচিবের তরফে এই আদেশ জারি করা হয়েছে। আদেশে বলা হয়েছে, ৩, ৪, ৮, ৯, ১২, ১৪, ১৫, ১৬, ১৭, ২৪ এবং ২৭ তারিখে সমস্ত সরকারি অফিস অন্যান্য কর্মদিবসের মতো খোলা থাকবে। ১৪ অক্টোবর শনিবার এবং ১৫ অক্টোবর রবিবার। আদেশ জারির পর আগামী সপ্তাহ থেকে পদোন্নতির বিজ্ঞপ্তি দেওয়া শুরু হবে।
