রায়পুর, ১৪ জুন : ছত্তিশগড়ে ১৬ জুন থেকে সমস্ত সরকারি স্কুল খোলার নির্দেশ জারি করেছিল স্কুল শিক্ষা দফতর । বেসরকারি স্কুলগুলিও খোলার কথা ছিল ১৪ জুন । কিন্তু তীব্র দাবদাহের জন্য ২৬ জুনের পর্যন্ত সব স্কুল বন্ধ রাখার নির্দেশ জারি করেছে মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল । বুধবার এই নির্দেশ জারি করা হয়েছে।
এদিন তিনি স্পষ্ট নির্দেশ দিয়েছেন, গ্রীষ্মের ছুটি বাড়াতে হবে এবং ততদিন পর্যন্ত সমস্ত স্কুল বন্ধ রাখতে হবে। প্রসঙ্গত, ১৩ জুন স্কুল শিক্ষা দফতর এই নির্দেশ জারি করেছিল। বলা হয়েছিল ১৬ জুন থেকে সব সরকারি স্কুল খুলবে। সেই সঙ্গে ১৫ জুলাই পর্যন্ত পালিত হবে প্রবেশ উৎসব। কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশ জারি হওয়ায় পর সেই উৎসব পুনঃনির্ধারণ করা হবে।
