Country

2 years ago

Kamal Nath: লোকসভা ভোটের আগে ধাক্কা হাত শিবিরে! পদ্ম শিবিরে যোগদান করবেন কি কমলনাথ?

Congress Leader Kamalnath (File Picture)
Congress Leader Kamalnath (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আবারও নতুন করে জল্পনা কংগ্রেস শিবিরে। লোকসভা ভোটের আগে জল্পনার সুর ভেসে আসছে হাত শিবিরের বর্ষীয়ান নেতা কমলনাথকে কেন্দ্র করে। শোনা যাচ্ছে বিজেপির বিরুদ্ধে দীর্ঘ সংগ্রাম করা মধ্য় প্রদেশের কংগ্রেসের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথ 'হাত' বদল করে 'পদ্ম' শিবিরে যোগদান করতে পারেন। শুক্রবারই মধ্য প্রদেশের মধ্যপ্রদেশের বিজেপি প্রধান ভিডি শর্মা দাবি করেছিলেন সে রাজ্য়ের বেশ কয়েকজন কংগ্রেস নেতা বিজেপিতে যোগ দিচ্ছেন।

এক জাতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মধ্য় প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথ ও তাঁর পুত্র নকুল নাথ সেই রাজ্যে রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রা প্রবেশ করা আগেই গেরুয়া শিবিরের যোগ দিতে পারেন। সূত্র মারফত খবর মিলেছে, কমননাথ কেন্দ্রীয় নেতৃত্বের একাধিক সিদ্ধান্তে অখুশি হয়েছেন। তাঁর মূল ক্ষোভ রাজ্যসভার গোয়ালিওর-চম্বল আসন থেকে অশোক সিং-কে নির্বাচিত করা।

একটি ছবি পোস্ট করেন বিজেপির মুখপাত্র তথা কমল নাথের প্রাক্তন মিডিয়া পরামর্শতদাতা নরেন্দ্র সালুজা। ছবিতে কমল নাথ ও তাঁর ছেলে নকুল নাথকে দেখা যাচ্ছে। ছবির ক্যাপশানে 'জয় শ্রী রাম' লিখেছেন নরেন্দ্র সালুজা। এরপরই গুঞ্জন শুরু হয়েছে যে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিতে পারেন কমল নাথ ও নকুল। সূত্রের খবর তাঁরা আগামী ১৯শে ফেব্রুয়ারি বিজেপিতে যোগদান করবেন। যদিও এই বিষয়টি স্পষ্ট করেননি কমল নাথ নিজে। 

You might also like!