Country

2 years ago

Blast in Mumbai pharmaceutical factory: মুম্বইয়ে ওষুধ কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত কমপক্ষে ৭, চলছে উদ্ধারকাজ

Blast in pharmaceutical company (Symbolic Picture)
Blast in pharmaceutical company (Symbolic Picture)

 

মুম্বই, ৪ নভেম্বর : মহারাষ্ট্রের রায়গড়ে একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে বিস্ফোরণে মৃত কমপক্ষে ৭। শুক্রবার রাতে বিস্ফোরণ হয়। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। নিখোঁজও হয়ে গিয়েছেন কয়েকজন কর্মী। তাদের খোঁজে তল্লাশি চলছে। শনিবার সকালেও উদ্ধারকাজ জারি ছিল।

জানা গিয়েছে, শুক্রবার মহারাষ্ট্রের রায়গড়ে ব্লু জেট হেলথকেয়ার নামক একটি সংস্থার কারখানায় হঠাৎ বিস্ফোরণ হয়। সঙ্গে সঙ্গে পুলিশ-প্রশাসনে খবর দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের কয়েকটি ইঞ্জিন। পরে আগুন আরও বাড়তে, এদিন সকালে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও খবর দেওয়া হয়।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, কারখানার ভিতরে শর্ট সার্কিট থেকেই আগুন লাগে। কারখানার ভিতরে প্রচুর দাহ্য় পদার্থ ও রাসায়নিক মজুত থাকায়, সেখান থেকে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ব্যারেলে রাখা রাসায়নিক থেকে একের পর এক ভয়াবহ বিস্ফোরণ হয়। নিমেষেই আগুনের গ্রাসে চলে যায় ওই কারখানা। অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, শুক্রবার রাতে বিস্ফোরণ হয় রায়গড় জেলার মাহাদে একটি ওষুধ প্রস্তুতকারক কারখানায়। দমকল বাহিনী কারখানার ভিতর থেকে ৬টি দেহ উদ্ধার করেছে। এ দিন সকালে এনডিআরএফ এসে আরও একটি দেহ উদ্ধার করে।

You might also like!