Country

2 years ago

Discussion on Manipur in Rajya Sabha:রাজ্যসভায় মণিপুর নিয়ে আলোচনা শুরু হতেই হইচই, ৩.৩০ মিনিট পর্যন্ত মুলতুবি উচ্চকক্ষের অধিবেশন

Discussion on Manipur in Rajya Sabha
Discussion on Manipur in Rajya Sabha

 

নয়াদিল্লি, ৩১ জুলাই : মণিপুর ইস্যুতে সোমবার সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় আলোচনা শুরু হতেই দফায় দফায় মুলতুবি হয়ে গেল। দুপুর দু'টো নাগাদ রাজ্যসভার অধিবেশন শুরু হওয়ার পর, রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় বলেন, মণিপুরের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলির উপর একটি স্বল্পমেয়াদী আলোচনা নেওয়া হবে। রাজ্যসভায় মণিপুর নিয়ে আলোচনা শুরু হতেই হইচই শুরু করেন বিরোধীরা, তাই দুপুর ২.৩০ মিনিট পর্যন্ত রাজ্যসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়।

পরে ফের অধিবেশন শুরু হলে, রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় বলেন, "আমার দফতর সদনের কিছু নেতাকে নোটিশ পাঠাবে। আমরা একটি উপায় খুঁজতে দুপুর ২.৪৫ মিনিটে দেখা করব।" এরপর দুপুর ৩.৩০ মিনিট পর্যন্ত রাজ্যসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়।


You might also like!