
নয়াদিল্লি, ৬ মার্চ : কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ফের আক্রমণ শানালেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা অনুরাগ সিং ঠাকুর। সোমবার অনুরাগ বলেছেন, "রাহুল গান্ধী বিদেশের মাটি থেকে ভারতকে হেয় করার চুক্তি নিয়েছেন। তাঁর ভাষা, চিন্তাভাবনা এবং কাজের ধরন সন্দেহজনক। তিনি বারবার এমনটা করেছেন...যখন জওয়ানরা শহীদ হয়েছিলেন, তখন তিনি বলেছিলেন, গাড়ি বোমা বিস্ফোরণে কয়েকজন লোক মারা গিয়েছে।"
কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর আরও বলেছেন, "রাহুল গান্ধী বিবাদ কি আন্ধি বান চুকে হ্যায়। বিদেশী বন্ধু হোক, এজেন্সি হোক অথবা বিদেশি ভূমি- সে ভারতকে অপমান করতে কোনও কসরত ছাড়ছে না। নিজের ব্যর্থতা ঢাকতে তিনি পূর্ব পরিকল্পিতভাবে বিদেশ থেকে ভারতকে বদনাম করার চুক্তি নিয়েছেন।"
