Breaking News
 
Abhishek Banerjee : এবার অভিষেকের বাড়িতেও বুলডোজার? শান্তিনিকেতন সংক্রান্ত নোটিসে রাজনৈতিক তোলপাড় Sujan Chakraborty on Abhishek Banerjee :‘পিসির বাড়িতে আশ্রয়’ মন্তব্যে তীব্র বিতর্ক, ফলতা নির্বাচন নিয়ে অভিষেককে তোপ সুজনের Manirul Islam : ‘এমন মুখ্যমন্ত্রী আগে থাকলে…’ শুভেন্দুকে ধন্যবাদ জানিয়ে তৃণমূল ছাড়ার ব্যাখ্যা প্রাক্তন বিধায়কের Jahangir Khan :ফলতায় বড় রাজনৈতিক মোড়! ভোটের লড়াই ছাড়লেন জাহাঙ্গির, তোপ বিরোধীদের Chicken neck : জাতীয় নিরাপত্তায় বড় পদক্ষেপ, চিকেনস নেকের গুরুত্বপূর্ণ জমি কেন্দ্রকে দিল রাজ্য সরকার Amit Shah : ‘মাওবাদীদের অস্তিত্ব শেষের পথে’, বস্তারে দাঁড়িয়ে বড় দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহের

 

Country

2 years ago

Anurag singh thakur attack Rahul:রাহুলকে তোপ অনুরাগ সিং ঠাকুরের, বললেন তাঁর চিনের প্রতি ভালোবাসা বোঝাই যায়

Anurag Singh Thakur hits out at Rahul, says his love for China can be understood
Anurag Singh Thakur hits out at Rahul, says his love for China can be understood

 

নয়াদিল্লি, ৭ আগস্ট : কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী তথা বিজেপি নেতা অনুরাগ সিং ঠাকুর। সোমবার দিল্লিতে বিজেপির সদর দফতরে এক সাংবাদিক সম্মেলনে অনুরাগ সিং ঠাকুর বলেছেন, "কংগ্রেস, চিন এবং নিউজক্লিক একই নাভির অংশ। রাহুল গান্ধীর 'নকল মহব্বত কি দুকান'-এ চিনা পণ্য স্পষ্ট দেখা যায়। চিনের প্রতি তাঁর ভালোবাসা দেখা যায়। তাঁরা ভারত বিরোধী এজেন্ডা চালাচ্ছে।"

কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর আরও বলেছেন, "২০২১ সালে আমরা নিউজক্লিককে প্রকাশ্যে এনেছি, কীভাবে ভারতের বিরুদ্ধে বিদেশী প্রোপাগান্ডা ছিল। কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দলগুলির সমর্থনে এসেছিল এই ভারত-বিরোধী প্রচার। চিনা কোম্পানিগুলি নিউজক্লিককে অর্থায়ন করছিল, কিন্তু তাদের বিক্রয়কর্মী ছিল ভারতের কিছু মানুষ।" অনুরাগের কথায়, "কংগ্রেস বিদেশি মানুষের সঙ্গে হাত মেলানোর চেষ্টা করেছিল। চিন যখন কংগ্রেস এবং গান্ধী পরিবারকে অলিম্পিক গেমসে আমন্ত্রণ জানিয়েছিল, তখন সোনিয়াজি এবং রাহুল গান্ধীও চিনে গিয়েছিলেন। খেলা দেখতে গিয়েছিলেন, কিন্তু খেলে ফিরে আসেন।"


You might also like!