Country

2 years ago

Rail Accident in Bhagalpur: ফের দুর্ঘটনার কবলে রেল!ভাগলপুরে সেতু থেকে নিচে পড়ল ট্রেনের বগি

Rail Accident in Bhagalpur (Collected)
Rail Accident in Bhagalpur (Collected)

 

পাটনা, ৩১ ডিসেম্বর  : বিহারের ভাগলপুরে রবিবার সকালে বড় দুর্ঘটনা। ট্রেনের বগি বোঝাই একটি লোডার (ট্রাক ট্রলি) লোহিয়া ব্রিজ থেকে নিচে পড়ে যায়। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর নেই। ভাগলপুর রেলওয়ে ইয়ার্ড থেকে এই বগি স্টেশন চত্বরে পৌঁছে দেওয়ার কথা ছিল।

লোহিয়া ব্রিজে হঠাৎ করেই লোডারের ব্রেক ফেইল হয়ে যায় বলে খবর। এর ফলে ট্রেনের বগিতে লোড করা লোডারটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সেতুর রেলিং ভেঙে নিচে পড়ে যায়। লোহিয়া ব্রিজের ঠিক পাশেই ভাগলপুর রেলস্টেশন।

You might also like!