Country

2 years ago

Amit saha :শনিবার মধ্যপ্রদেশের ধর ও ইন্দোর জেলায় নির্বাচনী প্রচারে অমিত শাহ

Amit saha
Amit saha

 

ভোপাল, ১১ নভেম্বর  :শনিবার মধ্যপ্রদেশে নির্বাচনী প্রচারে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি ধর ও ইন্দোর জেলায় চারটি নির্বাচনী জনসভা এবং বিজেপির একটি রথসভায় বক্তব্য রাখবেন।

বিজেপির রাজ্য মিডিয়া ইনচার্জ আশিস আগরওয়াল বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুপুর ১২.৩০ মিনিটে ধর জেলার মানওয়ারের লাইনস স্কুলের কাছে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন। এরপরে, তিনি দুপুর ২.১৫ মিনিটে গান্ধওয়ানি বিধানসভার আভালদা রথসভায়, বিকেল ৩.১০ মিনিটে বদনাওয়ার বিধানসভার মান্ডি প্রিসেন্টে জনসভায়, ৫.১৫ মিনিটে ধারের কিলা ময়দানে জনসভায় এবং এবং সন্ধ্যা ৬:৪৫ মিনিটে ইন্দোর জেলার দেপালপুর বিধানসভার বেতমায় জনসভায় জনসাধারণের উদ্দেশ্যে ভাষণ দেবেন।


You might also like!