
শ্রীনগর, ৪ আগস্ট : সুষ্ঠুভাবে ও মসৃণভাবেই চলছে বার্ষিক অমরনাথ যাত্রা। শুক্রবার সকালে পবিত্র গুহার উদ্দেশ্যে রওনা হয়েছে তীর্থযাত্রীদের ৩৩-তম দল। এই দলে রয়েছেন ১,১০০-র বেশি তীর্থযাত্রী। ১,১০০- এর বেশি তীর্থযাত্রীর ৩৩-তম ব্যাচ শুক্রবার ভোরে জম্মু থেকে পবিত্র অমরনাথ গুহার অভিমুখে বালতাল এবং পেহেলগাঁও বেস ক্যাম্পের উদ্দেশে রওনা দিয়েছে।
এই নিয়ে ৩০ জুন থেকে এ পর্যন্ত জম্মুর বেস ক্যাম্প থেকে এক লক্ষ ৪৬ হাজার ৩৬৩ জন তীর্থযাত্রী কাশ্মীর উপত্যকায় গেলেন। চলতি বছরে মোট ৪ লক্ষ ১০ হাজার ৯৫ জন তীর্থযাত্রী এ পর্যন্ত অমরনাথ গুহা দর্শন করেছেন। অমরনাথ যাত্রাকে ঘিরে নিরাপত্তাও জোরদার করা হয়েছে।
