Country

2 years ago

Air Pollution in Delhi : দিল্লির বাতাসের অবস্থা খারাপই, শ্বাসকষ্টে ভুগছেন জাতীয় রাজধানীর মানুষজন

New Delhi air pollution
New Delhi air pollution

 

নয়াদিল্লি, ২ ডিসেম্বর : রাজধানী দিল্লির বাতাসের অবস্থা এখনও খারাপই। দূষণ ফের বৃদ্ধি পাওয়ায় শ্বাসকষ্ট ও চোখের জ্বালার মতো সমস্যায় ভুগছেন দিল্লিবাসী। স্মগ গান দিয়ে ধোঁয়াশা কাটানোর ব্যবস্থা চলছে, রাস্তায় জল ছেটানো হচ্ছে। যাবতীয় সবরকম ব্যবস্থা ও পদক্ষেপ নিচ্ছে দিল্লি সরকার। তবুও দূষণের কেবল থেকে মুক্ত হতে পারল না দিল্লি।

শনিবার দিল্লিতে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ওপরের দিকেই। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ পর্ষদের দেওয়ার তথ্য অনুযায়ী, আনন্দ বিহারে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ৩৮৮, অশোক বিহারে ৩৮৬, লোধি রোডে ৩৪৯ এবং জওহরলাল নেহেরু স্টেডিয়ামে ৩৬৬। এদিন সকালে এক প্রাতঃভ্রমণকারী জানিয়েছেন, "আমি মেয়েকে নিয়ে এখানে সেগওয়ে করতে এসেছি। দূষণ কম হলে মজা দ্বিগুণ হয়ে যেত। দূষণের কারণে আমাদের শ্বাসকষ্ট হচ্ছে। বাচ্চাদের কাশি হচ্ছে।"


You might also like!