Country

3 years ago

Gujrat : অফিসে ঢুকে পড়লো বিরাট এক সিংহ

A big lion entered the office
A big lion entered the office

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এমন ঘটনা চোখের সামনে হলে অনেকেই হয়তো ভয়ে অজ্ঞান হয়ে যাবে। এমন ঘটনা ঘটলো আফ্রিকার কোনো জঙ্গলে নয়,গুজরাটে। অফিসে কর্মরত কর্মচারীরা মুহূর্তেও এই দৃশ্য কল্পনা করে নি। হঠাৎ দেখে ওদের অফিসের মধ্যে দিব্যি ঘুরে বেড়াচ্ছে পশুরাজ। নিজেদের নিরাপদ জায়গায় নিয়ে গিয়ে দ্রুত ফোন করে বনদপ্তরে।  কাজের ফাঁকে ঘাড় ঘুরিয়ে দেখলেন কেশর দোলাচ্ছে পশুরাজ। সম্প্রতি এমন হাড়হিম করা ঘটনাই ঘটেছে গুজরাটের আমরেলি জেলায়। ভাইরাল হয়েছে অফিসে সিংহের ঘুরে বেড়ানোর চমকে দেওয়া দৃশ্য। সবাই চমকে উঠেছে ওই ভাইরাল হওয়া ভিডিও দেখে।

ঘটনাটি আমরেলি জেলার রাজুলা এলাকার। শুক্রবার একটি বেসরকারি অফিসে আচমকা ঢুকে পড়ে পশুরাজ। রাতে নয়, কর্মব্যস্ত দিনের বেলায়। এতটাই নিঃশব্দে সিঁড়ি বেয়ে অফিসের ভিতরে ঢুকে আসে সিংহটি যে কর্মীরা টেরও পাননি। আচমকা চাক্ষুষ করে জ্ঞান হারানোর জোগাড় হয় তাঁদের। হুলুস্থুল পড়ে যায় গোটা অফিসে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, সিংহটি অফিসের হলঘরে নির্দ্বিধায় ঘুরে বেড়াচ্ছে। বনদপ্তরের  কর্মীরা দ্রুত চলে আসে। কিন্তু খুঁজে পায় নি সিংহকে। অফিসে এবং লাগোয়া এলাকায় তন্ন তন্ন করে খুঁজেও সিংহটিকে খুঁজে পায়নি। স্থানীয়দের বক্তব্য, গুজরাটের ওই এলাকায় সিংহ মাঝেমাঝেই চোখে পড়ে। এটা নতুন কোনও ঘটনা নয়। উল্লেখ্য, দু’দিন আগেই আমরেলি জেলার একটি গ্রামে ৮টি সিংহীর একটি দল ঢুকে পড়েছিল। এভাবেই এলাকাবাসী অভ্যস্ত হয়ে গেছে। তবে শঙ্কিত সকলেই।

You might also like!