Nepal :নেপালে ১৫৭ কেজি গাঁজা-সহ গ্রেফতার ৭, ধৃতদের মধ্যে ৪ জন ভারতীয় নাগরিক

7 arrested with 157 kg of ganja in Nepal, 4 of those arrested are Indian nationals
7 arrested with 157 kg of ganja in Nepal, 4 of those arrested are Indian nationals

 

পূর্ব চম্পারন, ৮ আগস্ট : ভারত সংলগ্ন নেপালের বারা জেলার পুলিশ ১৫৭ কেজি গাঁজা-সহ ৭ জনকে গ্রেফতার করেছে। ধৃত ৭ জনের মধ্যে ৪ জন ভারতীয়। ধৃতদের মধ্যে ৩ জন বিহারের পূর্ব চম্পারণ জেলার বাসিন্দা। পিকআপ ভ্যান ও স্করপিও-তে করে ভারতে আনা হচ্ছিল বিপুল পরিমাণ গাঞ্জা। নেপাল পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে তাদের গ্রেফতার করেছে এবং ১৫৭ কেজি গাঁজা উদ্ধার করেছে।

মঙ্গলবার বারা জেলার এসপি হবিন্দ্র বগতি বলেন, জিতপুর সিমরা ২২ নম্বর ওয়ার্ডে অবস্থিত আমলেখাঞ্জ বনের কাছে পুলিশের দল মোট ১৫৭ কেজি গাঁজা উদ্ধার করেছে। স্করপিও চালক রোশন নেগি, মাকওয়ানপুর জেলার হেতাউন্ডার বাসিন্দা। প্রয়োজনীয় তথ্যের ভিত্তিতে ধৃতদের বিরুদ্ধে জরুরি ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…