Country

2 years ago

6 Dead in haryana: হরিয়ানার সাম্প্রদায়িক হিংসায় মৃত ৬; গ্রেফতার ১১৬, এখনও থমথমে নুহ

6 dead in Haryana; Arrested 116, still on the loose
6 dead in Haryana; Arrested 116, still on the loose

 

চন্ডীগড়, ২ আগস্ট: হরিয়ানায় সাম্প্রদায়িক হিংসায় মৃত্যু হয়েছে ৬ জনের। মৃত ৬ জনের মধ্যে দু'জন হোম গার্ড। সাম্প্রদায়িক হিংসার ঘটনায় বুধবার পর্যন্ত ১১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার এমনটাই জানিয়েছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার। হরিয়ানার মুখ্যমন্ত্রী খাট্টার জানিয়েছেন, নূহের সংঘর্ষ নিয়ন্ত্রণে আনার পর অন্যত্র হিংসার বিপথগামী ঘটনা ঘটেছে। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজ বুধবার বলেছেন, "নূহের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, এখনও পর্যন্ত প্রায় ৪১টি এফআইআর নথিভুক্ত করা হয়েছে এবং ১১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এর পেছনে ষড়যন্ত্র রয়েছে। যেভাবে পাথর, অস্ত্র, গুলি পাওয়া গিয়েছে, তাতে মনে হচ্ছে এর পেছনে কোনও মাস্টারমাইন্ড আছে। আমরা বিস্তারিত তদন্ত করব এবং এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব।"

প্রশাসন যাই বলুক না, স্বাভাবিক ছন্দে ফিরতে হয়তো আরও কিছু দিন সময় লাগবে, এখনও থমথমে রয়েছে হরিয়ানার নুহ্‌। জারি রয়েছে ১৪৪ ধারা, মোবাইল ইন্টারনেটও বন্ধ রয়েছে বুধবার। বিভিন্ন স্থানে মোতায়েন রয়েছে পুলিশ ও নিরাপত্তা বাহিনী। নতুন করে আর কোনও অশান্তির ঘটনা ঘটেনি, পরিস্থিতি এখন মোটামুটি নিয়ন্ত্রণেই রয়েছে।

উল্লেখ্য, গত ৩১ জুলাই ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে অশান্ত ও উত্তপ্ত হয়ে ওঠে হরিয়ানার নুহ্‌। গুরুগ্রাম এবং মূল ঘটনাস্থল নুহ্‌ (মেওয়াট) জেলায় সোমবার রাত থেকেই ১৪৪ ধারা জারি করা হয়। নুহ্‌তে বুধবারও জারি রয়েছে ১৪৪ ধারা, মোবাইল ইন্টারনেট পরিষেবাও বন্ধ রয়েছে। গুরুগ্রামের বাদশাপুরে র‌্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ) বাহিনী ফ্ল্যাগ মার্চ করছে। গুরুগ্রামের এসিপি বরুণ দাহিয়া (অপরাধ) বলেছেন, "সমস্ত স্কুল, কলেজ এবং কর্মক্ষেত্র স্বাভাবিকভাবে কাজ করছে। যানবাহনের চলাচলে কোনও বিধিনিষেধ নেই। ইন্টারনেটও চালু আছে। আমি সকলের কাছে আবেদন করছি সোশ্যাল মিডিয়ায় গুজবে কান দেবেন না।"


You might also like!