Country

2 years ago

Haryana :হরিয়ানার কারখানায় বয়লার বিস্ফোরণে আহত ৫০

50 injured in boiler explosion in Haryana factory
50 injured in boiler explosion in Haryana factory

 

রেওয়ারি, ১৭ মার্চ : হরিয়ানার একটি কারখানায় বয়লার ফেটে আহত হলেন কমপক্ষে ৫০ জন। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার রাতে এই ঘটনাটি ঘটেছে।

জানা গেছে, হরিয়ানার রেওয়ারি জেলার ধারুহেরা এলাকার একটি কারখানার বহু শ্রমিক আহত হয়েছেন এই ঘটনায়। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার কারখানা থেকে বিকট শব্দ শুনতে পান স্থানীয়রা। একটু পরেই বোঝা যায় কারখানার ভিতরে থাকা বয়লার বিস্ফোরণ হয়েছে। স্থানীয়দের থেকে পাওয়া খবরের ভিত্তিতেই দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। দমকল কর্মীদের বেশ খানিকক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

চিকিৎসক ডাঃ সুরেন্দ্র যাদব জানিয়েছেন, কারখানার বেশ কয়েকজন কর্মী বয়লারের আশপাশেই ছিলেন। তাঁরা ব্যাপকভাবে জখম হয়েছেন। বিস্ফোরণের তীব্রতা বেশি হওয়ায় খানিকটা দূরে যাঁরা ছিলেন তাঁদেরও খানিকটা আঘাত লাগে। একসঙ্গে এতজন আহত হয়েছেন বলে আশপাশের কয়েকটি হাসপাতালকেও তৈরি থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন। ঠিক কীভাবে এই ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে।

You might also like!