Breaking News
 
West bengal Assembly Election: ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই, মমতা বনাম শুভেন্দু, ২০২৬-এর রাজনৈতিক মহারণে শেষ পর্যন্ত নজর কাড়ল কে? West Bengal Assembly Election Result 2026: বাঙালিয়ানা ভরপুর, ধুতি -পাঞ্জাবির সাজে দিল্লির মঞ্চে মোদী, বাংলার জয়ে উচ্ছ্বাসে ভাসল বিজেপি শিবির Suvendu Adhikari Reacts: ‘সোনার বাংলায় নতুন ভোর’, বিজেপির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত শুভেন্দু, তৃণমূলকে হটিয়ে প্রথমবার ক্ষমতায় গেরুয়া শিবির সরকারি কাগজপত্র সংরক্ষণে কঠোর বার্তা, নথি সরানো যাবে না—মুখ্যসচিবের নির্দেশ Nawsad Siddique: পরিবর্তনের বাংলায় ভাঙড়ে বাজিমাত নওশাদের, আসন বদলে বিপর্যয় শওকতের West Bengal Assembly Election Result 2026: মুসলিম ভোটব্যাঙ্কে বিজেপির এগিয়ে থাকা—কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু

 

Country

2 years ago

Uttarakhand:রুরকিতে ইটভাটার দেওয়াল ভেঙে ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে মৃত্যু ৫ শ্রমিকের, ৩ জন গুরুতর আহত

Brick kiln collapses in Uttarakhand
Brick kiln collapses in Uttarakhand

 

রুরকি, ২৬ ডিসেম্বর : উত্তরাখণ্ডের রুরকিতে মঙ্গলবার সকালে ঘটে গেল মর্মান্তিক এক দুর্ঘটনা। ম্যাঙ্গালোর কোতোয়ালির লাহাবলি গ্রামে আচমকাই ভেঙে পড়ে একটি ইটের ভাটার দেওয়াল। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে মৃত্যু হয়েছে ৫ জন শ্রমিকের, গুরুতর আহত হয়েছেন ৩ জন। ৩ জনেরই অবস্থা আশঙ্কাজনক। এদিন সকাললে চিমনিতে ইট ভর্তি করতে গিয়ে দুর্ঘটনা ঘটে।

শ্রমিকরা কাজ করার সময় হঠাৎ দেওয়ালটি ভেঙে পড়ে। কেউ কিছু বুঝে ওঠার আগেই দেওয়ালের পাশে দাঁড়িয়ে থাকা শ্রমিকরা ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যায়। জেসিবি দিয়ে ধ্বংসাবশেষ সরিয়ে সবাইকে উদ্ধার করা হয়। ৫ জনের মৃতদেহ উদ্ধার হয়, ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতদের নাম-মুকুল (২৮), সাবির (২০), অঙ্কিত (৪০), বাবুরাম (৫০), জগ্গি (২৪)। আহতদের নাম- রাজকুমার (২৫), লতিফ (২৫) ও মেহবুব।


You might also like!