Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

2 years ago

Andhra Pradesh Accident: অন্ধ্রপ্রদেশে জিপ ও লরির সংঘর্ষে মৃত ৫, আহত কমপক্ষে ১১ জন

Andhra Pradesh Accident
Andhra Pradesh Accident

 

আন্নামায়া, ১৫ সেপ্টেম্বর : অন্ধ্রপ্রদেশের আন্নামায়া জেলায় জিপ ও লরির ভয়াবহ সংঘর্ষে প্রাণ হারালেন ৫ জন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন। শুক্রবার সকালে এই দুর্ঘটনাটি ঘটেছে। আহত ১১ জনের মধ্যে ৭ জনের শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। পুলিশ জানিয়েছে, মৃত ৫ জনের মধ্যে ৩ জন মহিলা ও দু''জন পুরুষ।

মেথামপল্লীর সার্কেল ইন্সপেক্টর নাগা বাবু বলেছেন, শুক্রবার সকালে জিপ ও লরির সংঘর্ষে মৃত্যু হয়েছে ৫ জনের ও ১১ জন আহত হয়েছেন। আহতদের তিরুপতি রুয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাডাপা থেকে চিত্তরের দিকে যাচ্ছিল লরিটি, জিপটিতে কমপক্ষে ১৫ জন পুণ্যার্থী ছিলেন। তিরুমালা থেকে কর্ণাটকের বেলাগাভী ফিরছিলেন তারা। সংঘর্ষের অভিঘাতে জিপটি ভেঙে দুমড়ে মুচড়ে যায়।

You might also like!