Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Country

2 years ago

Rajasthan:রাজস্থানের প্রতাপগড়ে বাস উল্টে আহত ৩৩ জন যাত্রী, ৩ জনের অবস্থা সংকটজনক

33 passengers injured as bus overturns in Rajasthan's Pratapgarh
33 passengers injured as bus overturns in Rajasthan's Pratapgarh

 

প্রতাপগড়,২৮ নভেম্বর  : সোমবার গভীর রাতে মধ্যপ্রদেশের মন্দসৌর থেকে রাজস্থানের প্রতাপগড়ে যাওয়ার সময় একটি বাস উল্টে অন্তত ৩৩ জন যাত্রী আহত হয়েছে। পুলিশ সূত্রে এই তথ্য জানা গিয়েছে। আহত সকলকে একটি ট্রাকে এবং পরে একটি অ্যাম্বুলেন্সে করে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে যে তিন যাত্রীর অবস্থা আশঙ্কাজনক। পুলিশ জানিয়েছে, জাখর ট্রাভেলসের বাসটি মন্দসৌর থেকে প্রতাপগড়ের দিকে যাচ্ছিল। আচমকাই দ্রুতগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে হাথুনিয়া গ্রামের কাছে উল্টে যায়। দুর্ঘটনার পর বাসের ভেতরে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়।

স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে বাসের জানালার কাচ ভেঙে যাত্রীদের উদ্ধার করে। খবর পেয়ে হাথুনিয়া থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যায়। অতিরিক্ত পুলিশ সুপার ঋষিকেশ মীনা এবং প্রশাসনিক আধিকারিকরাও জেলা হাসপাতালে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন। এএসপি মীনা জানান, বর্তমানে জেলা হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে। এএসপি আরও জানান, দুর্ঘটনার সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া না গেলেও প্রাথমিকভাবে টায়ার ফেটে যাওয়ার কারণে দুর্ঘটনা ঘটেছে বলেও অনুমান করা হচ্ছে।


You might also like!