Country

2 years ago

Maharashtra:মহারাষ্ট্রের পারভানিতে ট্রাক্টর ও গাড়ির সংঘর্ষে মৃত ৩, আহত ৫

A collision between a tractor and a cruiser in Maharashtra's Parwani district
A collision between a tractor and a cruiser in Maharashtra's Parwani district

 

মুম্বই, ১৭ ডিসেম্বর  : মহারাষ্ট্রের পারভানি জেলায় ট্রাক্টর ও ক্রুজার গাড়ির মধ্যে সংঘর্ষে ৩ জনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় ৫ জন গুরুতর আহত হয়েছেন।

পারভানি জেলার পাথারি তহসিলের ওয়াদি পাটি গ্রামের কাছে শনিবার গভীর রাতে একটি ক্রুজার গাড়ি এবং একটি ট্রাক্টরের মধ্যে সংঘর্ষে ৩ জনের মৃত্যু হয় এবং ৫ জন আহত হয়েছে। আহতদের সকলকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, শনিবার গভীর রাতে পারভানি জেলার পারতুর তহসিল থেকে ৯জন ব্যক্তি একটি ক্রুজার গাড়িতে করে একটি মন্দিরে দর্শন করে ফিরছিলেন। হঠাৎ ওয়াদি পাটি গ্রামের কাছে সামনে থেকে আখ বোঝাই একটি ট্রাক্টরের সঙ্গে তাদের গাড়ির সংঘর্ষ হয়। মৃতদের নাম, আন্নাসাহেব হরিভাউ সোলাঙ্কে, অমল মার্তন্ড সোলাঙ্কে এবং দিগম্বর ভিকাজি কদম। আহতরা হলেন, উমেশ সোলাঙ্কে, সন্তোষ সোলাঙ্কে, কুন্ডলিক সুতার, কিশোর সোলাঙ্কে এবং আরও একজন। চারজন আহতের পরিচয় জানা গিয়েছে, কিন্তু একজনের পরিচয় এখনও জানা যায়নি।

You might also like!