Breaking News
 
CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি

 

IOC Q4 Results: 52% বাড়ল মুনাফা, তরতরিয়ে বৃদ্ধি তেল বিপণন সংস্থার শেয়ারের মূল্যে

Indian oil Corperation
Indian oil Corperation

 


দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ 2022-23 সালের চতুর্থ ত্রৈমাসিকে লাফিয়ে বাড়ল আয়। তার উপর ভর করেই সংস্থার লাভের পরিমাণ বিপুল বৃদ্ধি পেল। জানা গিয়েছে, রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থা Indian Oil Corporation -এর বৃদ্ধির হার পৌঁছেছে প্রায় 52 শতাংশে। এই সংস্থার মার্চের ত্রৈমাসিকে লাভ হয়েছে প্রায় 10841 কোটি টাকা। এক বছর আগে একই কোয়ার্টারে কোম্পানির লাভের পরিমাণ ছিল 7089 কোটি টাকা। সংস্থাটির অপারেশন থেকে আয় প্রায় 10 শতাংশ বৃদ্ধি পেয়ে পৌঁছেছে 2.30 লক্ষ কোটি টাকায়। 2021-22 সালের শেষ ত্রৈমাসিকে কোম্পানিটির উপার্জনের পরিমাণ ছিল 2.09 লক্ষ কোটি টাকা।

আজ,  ফল ঘোষণার সময় সংস্থাটির বোর্ড চূড়ান্ত লভ্যাংশের সুপারিশ করেছে। 2022-23 অর্থবর্ষের জন্য প্রতি ইকুইটি শেয়ারে তিন টাকা করে লভ্যাংশ প্রদানের কথা বলা হয়েছে। তবে বার্ষিক সাধারণ সভায় অনুমোদনের সাপেক্ষে এই লভ্যাংশ পাবেন শেয়ার হোল্ডাররা। জানা গিয়েছে, বার্ষিক সাধারণ সভায় ঘোষণার তারিখ থেকে 30 দিনের মধ্যে বিনিয়োগকারীরা লভ্যাংশ পাবেন। চূড়ান্ত লভ্যাংশ প্রদানের রেকর্ড ডেট নির্দিষ্ট করা হবে। এবং যথাসময়ে সে বিষয়ে জানানো হবে বলে কোম্পানিটি জানিয়েছে।জানা গিয়েছে, গত আর্থিক বছরের তৃতীয় ত্রৈমাসিকে সংস্থার মুনাফার পরিমাণ ছিল 890 কোটি টাকা। জানুয়ারি থেকে মার্চে এই লাভের পরিমাণ কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। মূলত গাড়ির জ্বালানি বিক্রির মার্জিন পুনরুদ্ধার হওয়ায় লাভের মুখ দেখেছে কোম্পানিটি। তৃতীয় ত্রৈমাসিকের ক্ষতির তুলনায় চতুর্থতে ডিজেলের উপর অয়েল মার্কেটিং বিপণন মার্জিন বেড়েছে। আয় অবশ্য তৃতীয় ত্রৈমাসিকে 2.32 লক্ষ কোটি টাকা ছিল। তৃতীয় কোয়ার্টারের হিসাবে চতুর্থতে আয় কমেছে।

সেগমেন্ট অনুসারে, এই কোম্পানির চতুর্থ ত্রৈমাসিকে পেট্রোলিয়াম পণ্য থেকে আয় হয়েছিল 2.20 লক্ষ কোটি টাকা। এক বছর আগে একই ত্রৈমাসিকে এই পরিমাণ ছিল 1.99 লক্ষ কোটি টাকা। অর্থাৎ বার্ষিক হিসাবে আয় বেড়েছে প্রায় 11 শতাংশ। পেট্রোরাসায়নিক বিক্রি থেকে সংস্থার আয় 27 শতাংশ কমে হয়েছে 6282 কোটি টাকা। এক বছর আগে মার্চ ত্রৈমাসিকে ওই আয় হয়েছিল 8009 কোটি টাকা।

জানা গিয়েছে, অন্যান্য ব্যবসা থেকে এই সংস্থার আয় 21 শতাংশ বেড়ে হয়েছে 8798 কোটি টাকা। 2021-22 সালের মার্চে এই পরিমাণ ছিল 7253 কোটি টাকা। 2022-23 সালে এই তেল বিপণন কোম্পানির Net Profit হয়েছে 11704 কোটি টাকা। 2021-22 সালে এই পরিমাণ ছিল 25726 কোটি টাকা। প্রসঙ্গত, এদিন বাজার বন্ধের সময় এই স্টকের দাম 3.33 শতাংশ বেড়ে হয় 87 টাকা।



শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…