Breaking News
 
CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি

 

Enhance Your Savings with Fixed Deposit Interes:বেসরকারি ব্যাঙ্কগুলিতে স্থায়ী আমানতে মিলছে উচ্চ সুদ

Enhance Your Savings with Fixed Deposit Interes
Enhance Your Savings with Fixed Deposit Interes

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গত অর্থবর্ষে রিজার্ভ ব্যাঙ্ক মোট 250 বেসিস পয়েন্ট রেপো রেট বাড়িয়েছে। এর জেরে ব্যাঙ্কগুলিতে ফিক্সড ডিপোজিটে সুদের হারও বেড়েছে। স্বভাবতই বর্তমানে অধিকাংশ ব্যাঙ্কে উচ্চ সুদের হার মিলছে। দুই কোটি টাকার কম মেয়াদে HDFC Bank, ICICI Bank, Yes Bank, Axis Bank এবং Kotak Mahindra Bank -এ মিলছে আকর্ষণীয় সুদ। নিম্নে তা উল্লেখ করা হল।

HDFC Bank
এই বেসরকারি ব্যাঙ্কে সাত দিন থেকে দশ বছরের মেয়াদে বিনিয়োগ করলে পাবেন 3 থেকে 7.25 শতাংশ পর্যন্ত সুদের হার। চার বছর সাত মাস তথা 55 মাসের মেয়াদে যদি আপনি বিনিয়োগ করেন, তা হলে মিলবে সর্বোচ্চ 7.25 শতাংশ সুদ। এই সুদের হার 29 মে থেকে প্রযোজ্য হয়েছে।

ICICI Bank
বেসরকারি ব্যাঙ্কটিতে সাত দিন থেকে দশ বছরের মেয়াদে বিনিয়োগে পাওয়া যাচ্ছে 3 থেকে 7.10 শতাংশ পর্যন্ত সুদ। 15 মাস থেকে দুই বছর পর্যন্ত সময়ের মেয়াদে বিনিয়োগের ক্ষেত্রে আপনি পাবেন সর্বোচ্চ 7.10 শতাংশ সুদের হার।

Axis Bank
বর্তমানে অ্যাক্সিস ব্যাঙ্কে ষাট অনূর্ধ্বদের 3.50 থেকে 7.10 শতাংশ পর্যন্ত সুদের হার প্রদান করা হচ্ছে। 13-18 মাসের মেয়াদে আপনি এই বেসরকারি ব্যাঙ্কে সর্বোচ্চ 7.10 শতাংশ সুদের হার পাবেন। 18 মে থেকে এই ব্যাঙ্কেনতুন সুদের হার প্রযোজ্য হয়েছে।
Yes Bank
Yes Bank -এ অন্যান্য ব্যাঙ্কের তুলনায় উচ্চ সুদের হার পাওয়া যাচ্ছে। ষাট অনূর্ধ্বরা এখানে 3.25 থেকে 7.75 শতাংশ পর্যন্ত সুদ পাচ্ছেন। এই ব্যাঙ্কে 18 মাস থেকে 36 মাসের কম সময়ের মেয়াদে পাবেন 7.75 শতাংশ পর্যন্ত সুদের হার। 2 মে থেকে ব্যাঙ্কটিতে নতুন হার প্রযোজ্য হয়েছে।

Kotak Mahindra Bank
এই ব্যাঙ্কে সাত দিন থেকে দশ বছরের জন্য বিনিয়োগে পাওয়া যাচ্ছে 2.75 থেকে 7.20 শতাংশ সুদ। 390 দিন থেকে দুই বছরের কম সময়ের মেয়াদে বিনিয়োগের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে 7.20 শতাংশ সুদেরষ হার। 11 মে থেকে এই হার কার্যকর করেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…