Breaking News
 
CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি

 

GST Rate Decrease: সস্তা হচ্ছে ইলেকট্রনিক্স জিনিসের দাম, ৩১.৩ শতাংশ জিএসটি থেকে ছাড়

Electronics prices are getting cheaper, 31.3 percent GST exemption
Electronics prices are getting cheaper, 31.3 percent GST exemption

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মধ্যবিত্তের পকেটে লাগামছাড়া টানাটানি থেকে এবার কিছুটা মুক্তি। জিএসটি-র চাপ থেকে এবার দেশের মানুষকে কিছুটা রেহাই দিতে চলেছে কেন্দ্র সরকার। জানা যাচ্ছে, এবার ৩১.৩ শতাংশ জিএসটি-তে ছাড় দেওয়া হচ্ছে। এর দরুন ভালোরকম কমে যেতে চলেছে ইলেকট্রনিক্স জিনিসের দাম। টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, মোবাইল এবার বেশ সস্তা দরেই কিনতে পারবে আমজনতা।

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই খবর ঘোষণা করেছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। ইলেকট্রনিক্স জিনিসের ক্ষেত্রে কমানো হচ্ছে জিএসটি। ওয়াশিং মেশিন, মোবাইল ফোন, ফ্রিজ, বিভিন্ন হোম অ্যাপ্লায়েন্সেস, ইউপিএস এবং আরও অনেক কিছু কিনতে হলে এখন আর ৩১.৩ শতাংশ জিএসটি দিতে হবে না ক্রেতাদের। জিএসটি-র পরিমাণ ৩১.৩ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ ধার্য করেছে অর্থ মন্ত্রক। তবে, প্রয়োজনীয় আর বিলাসবহুল, এই দুইয়ের মাঝে ফারাক থাকছে নতুন জিএসটি রেটে। ২৭ ইঞ্চি বা তার থেকে কম সাইজের ডিসপ্লের টিভির ক্ষেত্রে জিএসটি কমছে। উলটোদিকে, ৩২ ইঞ্চি বা তার থেকে বেশি বড় টিভি কিনলে, (সাধারণত স্মার্ট টিভি-র যে আকার থাকে) সেক্ষেত্রে এই নতুন ছাড় পাওয়া যাবে না।

দাম কমছে মোবাইল ফোনের। আগে মোবাইল ফোন কিনলে ৩১.৩ শতাংশ জিএসটি দিতে হত, যার ফলে মোবাইলের আসল দামের থেকেও ক্রেতাদের অনেকটা বেশি টাকা দিতে হত। কিন্তু, এখন মোবাইল কিনলে দিতে হবে মাত্র ১২ শতাংশ জিএসটি। ফলে বিভিন্ন সংস্থার মোবাইলের দাম অনেকটাই মধ্যবিত্তের ধরাছোঁয়ার মধ্যে আসতে চলেছে। 

দাম কমছে এলইডি লাইটেরও। এর ক্ষেত্রে জিএসটি ১৫ শতাংশ থেকে ১২ শতাংশতে নেমে এসেছে। ওয়াশিং মেশিন, ফ্যান, কুলার, গিজার, অর্থাৎ, মধ্যবিত্তের নিত্য প্রয়োজনীয় অধিকাংশ জিনিসের ক্ষেত্রেই জিএসটি কমছে। ফলে, এই সবকিছুরই দাম কমবে। হোম অ্যাপ্লায়েন্স জিনিসগুলির ক্ষেত্রে ৩১.৩ শতাংশ জিএসটি কমে ১৮ শতাংশ করা হচ্ছে। অর্থাৎ, জিনিসগুলির দাম কমতে পারে প্রায় ১২ শতাংশ। মিক্সার, জুসার, ভ্যাকুয়াম ক্লিনার, এগুলোর ক্ষেত্রেও জিএসটি ৩১.৩ শতাংশ থেকে কমে ১৮ শতাংশ হয়েছে।



শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…