Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

West Bengal

2 years ago

west bengal panchayat election:পঞ্চায়েত ভোটে জঙ্গল মহল নিয়ে চিন্তিত তৃণমূল

Trinamool worried about Jangal Mahal in panchayat polls
Trinamool worried about Jangal Mahal in panchayat polls

 

বাঁকুড়া, ৪ জুলাই : লোকসভা ও বিধানসভা ভোটের মতোই কি পঞ্চায়েত ভোটে ও মুখ ফিরিয়ে নেবে জঙ্গলমহল এই চিন্তায় ঘুম ছুটেছে তৃণমূল নেতৃত্বের। জঙ্গল মহল নিয়ে চিন্তিত দলের শীর্ষ নেতৃত্ব ।

পঞ্চায়েত ভোটে কি বাম কি বিজেপি কোনও দলই ঠিকমতো গুছিয়ে উঠতে পারে নি, মনোনয়ন দাখিল থেকে শুরু করে প্রচার পর্ব সবেতেই যেন শাসকদলের চেয়ে কয়েক কদম পিছিয়ে তবুও নিশ্চিত হতে পারছে না তৃণমূল। সাধারণ ভোটারদের নির্লিপ্তভাব, চারিদিকে দলীয় শীর্ষ নেতাদের দুর্নীতি প্রকাশ এসব মিলিয়ে সিন্দুরে মেঘ দেখছে স্হানীয় কর্মীরা। গোদের উপর বিষফোঁড়া গোষ্ঠী কোন্দল। দলের শীর্ষ নেতারা ও জেলা নেতৃত্বে বিক্ষুব্ধ গোষ্ঠী ও দল বিরোধিতার প্রতি কড়া হুশিয়ারি দিলেও চাপা ক্ষোভ দূর হয় নি। গ্ৰামেগঞ্জে কান পাতলেই এখন এসব কথা শোনা যাচ্ছে।

তাই জঙ্গল মহল নিয়ে চিন্তিত শীর্ষ নেতৃত্ব প্রচারের প্রায় অন্তিম মূহুর্তে অভিষেক বন্দোপাধ্যায়কে হাজির করিয়েছেন। মাত্র দিন কয়েক আগেই অভিষেক জনজোয়ার যাত্রায় বাঁকুড়ায় আসেন।তারপরও গতকাল সারেঙ্গায় রোড শো এ অংশ নেন।

লোকসভা নির্বাচনে জেলার দুটি আসনেই তৃণমূল পরাজিত হয়,বিধানসভা নির্বাচনে জেলার বারোটি আসনের আট টি তে পরাজিত হয় তৃণমূল প্রার্থীরা।বিধানসভার আটটি আসন ই দখল করে বিজেপি, লোকসভা র দুটি আসন ও বিজেপির ঝুলিতে যায়।

পঞ্চায়েত নির্বাচনে লোকসভা, বিধানসভার ফলাফলের কোনও প্রভাব পড়বে না বলে তৃণমূল নেতারা দৃঢ় বিশ্বাসী হলেও বিজেপির জেলা নেতারা আশাতীত ভালো ফলের আশা দেখছেন ।

You might also like!