West Bengal

2 years ago

North 24 Parganas : উত্তর ২৪ পরগনার হাড়োয়ায় আক্রান্ত তৃণমূল নেতা, চিকিৎসাধীন কলকাতা হাসপাতালে

File Image : Trinomool Congress
File Image : Trinomool Congress

 

উত্তর ২৪ পরগনা, ১০ ডিসেম্বর : এবার উত্তর ২৪ পরগনার হাড়োয়ায় আক্রান্ত হলেন এক তৃণমূল কংগ্রেস নেতা। শনিবার সন্ধ্যায় শালিপুর বাজারে একটি চায়ের দোকানে বসেছিলেন তৃণমূলের অঞ্চল সভাপতি তরিকুল ইসলাম। অভিযোগ, সেই কয়েকজন দুষ্কৃতী এসে তাঁকে বেধড়ক মারধর করে। তাঁর বুকে পেটে এলোপাথাড়ি লাথি মারে।


স্থানীয় বাসিন্দারা জড়ো হতেই পালিয়ে যায় দুষ্কৃতীরা। তৃণমূল নেতাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে হাড়োয়া ব্লক হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থা অবনতি হলে কলকাতায় বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। নেপথ্যে রাজনৈতিক কারণ, নাকি অন্য কোনও কারণে হামলা? খতিয়ে দেখছে হাড়োয়া থানার পুলিশ।


You might also like!