Breaking News
 
CM Suvendu Adhikari: বাম-তৃণমূলকে একসঙ্গে নিশানা, ‘অমৃতকালের’ বাংলায় বিনিয়োগের ডাক শুভেন্দুর CM Suvendu Adhikari: এলিয়ট পার্কের প্রাকৃতিক সৌন্দর্য জনগণের জন্য উন্মুক্ত করে দিল পুরসভা, খুশি মুখ্যমন্ত্রী শুভেন্দু Cockroach Janata Party: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে নাবালিকা! অভিজিৎ-সৌরভদের বিরুদ্ধে পকসো আইনে অভিযোগের আর্জি Sharadwat Mukherjee: প্রসূতি ওয়ার্ডে ব্রেস্ট ফিডিং কর্নার, রক্ত পাচার রুখতেও কড়া নজরদারি—কঠোর অবস্থান স্বাস্থ্যমন্ত্রীর Supreme Court Order: আদালতের খবর প্রকাশে বাধা নেই, তবে অডিও-ভিডিও ক্লিপে নিষেধাজ্ঞা, সংবাদমাধ্যমকে স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের Nadia Zilla Parishad: তৃণমূলের ‘বিবেক ভোটে’ বড় চমক! মাত্র ৬ সদস্য নিয়েই নদিয়া জেলা পরিষদ দখলে বিজেপি

 

West Bengal

2 years ago

Goerkata: গয়েরকাটায় পরপর তিনটি মন্দিরে চুরি, চাঞ্চল্য এলাকায়

Three consecutive temple thefts in Goerkata, Chanchalya area
Three consecutive temple thefts in Goerkata, Chanchalya area

 

গয়েরকাটা, ২২ জানুয়ারি: জলপাইগুড়ির বানারহাট থানার অন্তর্গত গয়েরকাটায় পরপর তিনটি মন্দিরের চুরির ঘটনা ঘটল । রবিবার রাতে এই চুরির ঘটনাটি ঘটে। সোমবার সকাল বিষয়টি নজরে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

জানা গেছে, গায়েরকাটার আম্বাডিপা এলাকায় মারোয়াড়ি সমাজের একটি মন্দির দিগম্বর জৈন চৈতালয় থেকে অষ্টধাতুর তৈরি দুটি মূর্তি চুরি করে দুষ্কৃতীরা। সেই সঙ্গে চুরি হয় মন্দিরের ঘণ্টা। অন্যদিকে, গয়েরকাটার কোংগার নগর এলাকার বাসিন্দা রাজু বর্ধনের বাড়ি থেকে চুরি যায় কালী মূর্তির বিভিন্ন গয়না, আসবাবপত্র এবং অন্যান্য কয়েকটি মূর্তি। গয়েরকাটা শ্মশান ঘাট কালী মন্দির থেকে চুরি যায় একটি ঘণ্টা। একসঙ্গে তিনটি মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। এদিন ঘটনাস্থলে আসে বানারহাট থানার পুলিশ। এলাকার নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছে স্থানীয় বাসিন্দারা।

You might also like!