West Bengal

2 years ago

Private School: এবার বেসরকারি স্কুলেও নজরদারি, রেগুলারিটি কমিশন গড়ল রাজ্য

Bikash Bhavan
Bikash Bhavan

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বেসরকারি স্কুলগুলির বিরুদ্ধে অভিভাবকদের অভিযোগের অন্ত নেই। সেই সব অভিযোগের সুরাহা করতে এবার প্রাইভেট স্কুল রেগুলেটরি কমিশন গড়বে রাজ্যের শিক্ষা দফতর। এই নিয়ে আগেই নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার।

বিকাশ ভবন সূত্রে খবর, একজন প্রাক্তন বিচারপতি এই কমিশনের মাথায় থাকবেন। রাখা হবে রাজ্য সরকারের প্রতিনিধিদের। বেসরকারি স্কুলের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে তদন্ত করে দেখবে এই কমিশন। অভিযোগ সত্য প্রমাণিত হলে স্কুলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার সুপারিশও করতে পারবে তারা।

প্রশাসন সূত্রে খবর, ২০২০ সালে কোভিডের সময় বেসরকারি স্কুলগুলির বিরুদ্ধে অভিযোগ চরমে ওঠে। অফিস, ব্যবসা বন্ধ থাকায় আর্থিক সমস্যায় পড়েন সাধারণ মানুষ। বেসরকারি স্কুলগুলি ফি কমাতে রাজি ছিল না বলে অভিযোগ অভিভাবকদের। স্কুল কর্তৃপক্ষ ও অভিভাবকদের সমস্যা মেটাতে আসরে নামতে হয় প্রশাসনকেও। তখনই এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিল প্রশাসন।


You might also like!