Breaking News
 
Supreme Court Order: আদালতের খবর প্রকাশে বাধা নেই, তবে অডিও-ভিডিও ক্লিপে নিষেধাজ্ঞা, সংবাদমাধ্যমকে স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের Nadia Zilla Parishad: তৃণমূলের ‘বিবেক ভোটে’ বড় চমক! মাত্র ৬ সদস্য নিয়েই নদিয়া জেলা পরিষদ দখলে বিজেপি Panchayat tax fake news: পঞ্চায়েত কর ১২০০ টাকা? জল্পনায় জল ঢালল রাজ্য, ভুয়ো খবর নিয়ে সতর্কতা জারি Cockroach Janata Party: নিট আন্দোলনের পর এবার রাজনীতির ময়দানে? বড় ইঙ্গিত ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা দীপকের Adhir Ranjan Chowdhury: ‘চিকিৎসা কোথায় হবে, তা ব্যক্তির সিদ্ধান্ত’—অভিষেকের পাশে অধীর, ‘খোকাবাবু’ মন্তব্যে নতুন বিতর্ক Agnimitra Paul: প্রলোভন দেখিয়ে স্কুল পড়ুয়াদের রক্তদান! দুর্গাপুরে অভিযোগ ঘিরে চাঞ্চল্য, সরব অগ্নিমিত্রা পাল

 

West Bengal

2 years ago

Dead body of a woman recovered: ইটভাঁটার পাশে ঝোপে পড়ে মহিলার অর্ধনগ্ন দেহ, বীরভূমে চাঞ্চল্য

Dead body of a woman recovered
Dead body of a woman recovered

 

বীরভূম, ২৫ ফেব্রুয়ারি: ইটভাঁটার পাশে ঝোপ থেকে এক মহিলার অর্ধনগ্ন দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল বীরভূম জেলার মল্লারপুরে। একটি পরিত্যক্ত স্থানে মহিলার দেহ পড়ে ছিল। রবিবার সকালে স্থানীয়রা দেহ দেখে চমকে উঠে পুলিশে খবর দেন। মৃতের শরীরে কালশিটের দাগ রয়েছে বলে প্রাথমিক ভাবে জানিয়েছে পুলিশ। মল্লারপুর থানা এলাকার অন্তর্গত খরাসিমপুর গ্রামের ঘটনা।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পরিত্যক্ত ইটভাঁটার পাশে জঙ্গলের মধ্যে কিছু পড়ে থাকতে দেখা যায়। সামনে গেলে বুঝতে পারেন, অর্ধনগ্ন অবস্থায় পড়ে রয়েছে এক মহিলার দেহ। খবর যায় মল্লারপুর থানায়। পুলিশ এসে দেহটি উদ্ধার করে। মৃতার গলায় কালশিটের দাগ রয়েছে। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, শ্বাসরোধ করে সম্ভবত খুন করা হয়েছে মহিলাকে। পুলিশ তদন্ত শুরু করেছে।

You might also like!