Breaking News
 
CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি

 

Cooch Behar:বোমাবাজিতে উত্তপ্ত ভেটাগুড়ি, ফের উত্তেজনা

Cooch Behar is hot with bombings
Cooch Behar is hot with bombings

 

কোচবিহার, ৩০ ডিসেম্বর : লোকসভা ভোট যত এগিয়ে আসছে, তত উত্তপ্ত হচ্ছে জেলার রাজনৈতিক পরিস্থিতি। একের অপরের বিরুদ্ধে হুঁশিয়ারি তৃণমূল-বিজেপির। এবার বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। জেলার দুষ্কৃতীরা কেন্দ্রীয় মন্ত্রীর ছত্রছায়ায় আছে বলে দাবি করলেন তিনি।

শনিবার ভেটাগুড়িতে তৃণমূল পার্টি অফিস খোলা হয়। দীর্ঘদিন ধরে স্থানীয় বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের অত্যাচারে এই পার্টি খোলা যায়নি বলে দাবি তৃণমূলের। সেই দলীয় কার্যালয় খোলার অনুষ্ঠানে এসেই কার্যত হুঁশিয়ারি দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। জেলা বিজেপি নেতৃত্বের পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিককে লক্ষ্য করে তিনি অভিযোগ করে বলেন, 'ভেটাগুড়িতে গুন্ডামি, মাস্তানি করে কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে আশ্রয় নিচ্ছে দুষ্কৃতীরা। সেই বাড়িতে পুলিশকে তল্লাশি চালাতে দিলে সব বের হবে।'

প্রসঙ্গত, গত পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের বাসস্থান ভেটাগুড়িতে বিজেপির দাপটে ভেটাগুড়ি -১ ও ভেটাগুড়ি -২ গ্রাম পঞ্চায়েতের দুটি পার্টি অফিস খুলতে পারছিল না তৃণমূল বলে দাবি।

সামনে লোকসভা নির্বাচন। এই পরিস্থিতিতে এখনই জমি পুনরুদ্ধার না করলে লোকসভা নির্বাচনে ভেটাগুড়ির দুটি গ্রাম পঞ্চায়েতে ভালো ফল হবে না তৃণমূলের বলে আশঙ্কা। এই পরিস্থিতিতে কর্মীদের মনোবল বাড়াতে দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে থাকা ওই পার্টি অফিস দুটি খোলার সিদ্ধান্ত নেয় তৃণমূল নেতৃত্ব। তাই শনিবার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক, বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া সহ জেলার বিভিন্ন এলাকা থেকে কয়েকশো নেতা কর্মী নিয়ে ভেটাগুড়িতে আসেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ।

এরপর ভেটাগুড়ি রেল ষ্টেশন ও ভেটাগুড়ি পাইকারি সবজি বাজার এলাকায় থাকা বন্ধ পার্টি অফিস দুটি খোলেন। সেখানে তৃনমূলের নেতা কর্মীরা একটা মিছিলও করেন। সেই দুটো পার্টি অফিস খোলার পর উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ হুশিয়ারি দেন, এরপর যদি ভেটাগুড়িতে গণ্ডগোল হয় আর বিজেপি কর্মীরা যদি গণ্ডগোল করেন তাহলে আপনারা ভেটাগুড়ির বাইরে বেরোতে পারবেন না। যদিও হুশিয়ারি নিয়ে বিজেপির কোচবিহার জেলা সাধারণ সম্পাদক বিরাজ বোস প্রশ্নের উত্তরে সাংবাদিকদের বলেন, কে কাকে বেরোতে দেবে না সেটা সময় এলেই দেখা যাবে।

এর কিছুক্ষণের মধ্যেই ভেটাগুড়িতে তৃণমূলের দুটো পার্টি অফিস খোলার পরেই বোমাবাজি হয় বলে অভিযোগ। তৃণমূল নেতারা ভেটাগুড়িতে থাকাকালীন দূরে বোমা ফাটানো হয়। ভেটাগুড়ি -১ অঞ্চল তৃণমূল কার্যালয়ে একটি এবং ভেটাগুড়ি ট্যাক্সি স্ট্যান্ডের পেছনে আরেকটি বোমা ফাটে। যদি পুলিশ যেতেই দুষ্কৃতীরা পালিয়ে যায়।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…