Breaking News
 
CM Suvendu Adhikari: বাম-তৃণমূলকে একসঙ্গে নিশানা, ‘অমৃতকালের’ বাংলায় বিনিয়োগের ডাক শুভেন্দুর CM Suvendu Adhikari: এলিয়ট পার্কের প্রাকৃতিক সৌন্দর্য জনগণের জন্য উন্মুক্ত করে দিল পুরসভা, খুশি মুখ্যমন্ত্রী শুভেন্দু Cockroach Janata Party: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে নাবালিকা! অভিজিৎ-সৌরভদের বিরুদ্ধে পকসো আইনে অভিযোগের আর্জি Sharadwat Mukherjee: প্রসূতি ওয়ার্ডে ব্রেস্ট ফিডিং কর্নার, রক্ত পাচার রুখতেও কড়া নজরদারি—কঠোর অবস্থান স্বাস্থ্যমন্ত্রীর Supreme Court Order: আদালতের খবর প্রকাশে বাধা নেই, তবে অডিও-ভিডিও ক্লিপে নিষেধাজ্ঞা, সংবাদমাধ্যমকে স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের Nadia Zilla Parishad: তৃণমূলের ‘বিবেক ভোটে’ বড় চমক! মাত্র ৬ সদস্য নিয়েই নদিয়া জেলা পরিষদ দখলে বিজেপি

 

West Bengal

2 years ago

Sukanta Majumdar: আইএনডিএ-কে ফের খোঁচা সুকান্তর

Sukanta Majumdar
Sukanta Majumdar

 

কলকাতা : বিহারে নয়া রাজনৈতিক সমীকরণ নিয়ে যখন জল্পনা তুঙ্গে, ঠিক তখনই বিরোধী জোট আইএনডিএ-কে খোঁচা দিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার।

নীতীশ কুমারের এনডিএতে যোগ দেওয়ার প্রসঙ্গে  প্রশ্নের উত্তরে সুকান্ত মজুমদার সাংবাদিকদের বলেন, 'আইএনডিআইএ জোট হল কল্পনাপ্রসুত বাদ্যযন্ত্র। সে কারণেই বেসুরো হচ্ছে।' সূত্রের খবর, ফের উপ মুখ্যমন্ত্রী হতে পারেন সুশীল মোদী। বিহারে নতুন সরকার নিয়ে সূত্র চূডান্ত। গতবার বিজেপির যে নেতারা মন্ত্রী হয়েছিলেন, এবারও তাঁরাই মন্ত্রী হতে পারেন। বিজেপি নেতৃত্বের সঙ্গে সরাসরি কথা হয়েছে নীতীশ কুমারের।

এনডিএ শিবিরকে একজোট করতে তৎপর হয়েছেন খোদ অমিত শাহও। নীতীশকে জোটে ফেরাতে চিরাগ পাসওয়ান সহ এনডিএ-র অন্যান্য শরিকদের সঙ্গে কথা হয়েছে শাহের। নীতীশ কুমার হঠাৎ ইন্ডিয়া জোটে কেন নারাজ, তা নিয়ে খোঁজখবর নিয়েছেন রাহুল গান্ধী।

প্রসঙ্গত, বিরোধী জোট আইএনডিআইএ থেকে আবার এনডিএ-তে? সূত্রের খবর, বিরোধী জোট ছেড়ে আবার শাসক জোটে যেতে পারেন নীতীশ কুমার। বিহারে বিজেপির সঙ্গে সরকার গড়তে পারেন নীতীশ। নতুন সরকার গঠিত হলে, তার মুখ্যমন্ত্রী হবেন নীতীশ। নতুন সরকার গঠিত হলে, সেখানে ২ উপ মুখ্যমন্ত্রী হবেন বিজেপির।

You might also like!