West Bengal

2 years ago

Dalai Lama:শিলিগুড়িতে দাঁড়িয়ে চিনকে তোপ দলাই লামার

Dalai Lama
Dalai Lama

 

শিলিগুড়ি, ১৪ ডিসেম্বর : ১৩ বছর পর শিলিগুড়িতে পা রাখলেন দলাই লামা। বৌদ্ধদের একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে বৃহস্পতিবার সকালে শিলিগুড়িতে যান তিনি। সেখান থেকেই তোপ দাগলেন দলাই লামা। বললেন, “আমরা ভারতে স্বাধীন।”

তিন দিন আগে গ্যাংকট গিয়েছিলেন দলাই লামা। গ্যাংটক, সিকিম হয়ে এদিন শিলিগুড়ি পৌঁছলেন তিনি। তাঁকে স্বাগত জানাতে ফুলহাতে রাস্তার দুপাশে হাজির হয়েছিলেন ভক্তরা। তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান সকলে। এর পর বিকাশনগরে সে-গুয়ে মনেস্ট্রিতে বিশেষ ধর্মীয় নুষ্ঠানে ‘বোধিচিত্ত’ সংক্রান্ত পাঠ দেন দলাই লামা।। সেখানে আধঘণ্টা ছিলেন তিনি।

সিকিমের মন্ত্রী সোনম লামা বলেন, “ওনার বক্তব্য আমাদের অনুপ্রাণিত করে শান্তিপূর্ণভাবে জীবন কাটাতে।” মনেস্ট্রির তরফে জাম্পা ভুটিয়া বলেন, দলাই লামার থেকে অনেক কিছু শিখলাম। অত্যন্ত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান সম্পন্ন হয়েছে বলে জানান তিনি। এদিন শিলিগুড়ি থেকেই চিনকে আক্রমণ করেন তিনি। বললেন, “আমাদের দেশে আমরা শরণার্থী কিন্তু ভারতে স্বাধীনতা রয়েছে।”

You might also like!