West Bengal

2 years ago

DA Agitation:যৌথ মঞ্চের আন্দোলনে ধিক্কার বিজিবিএস-কে

Agitation of State Govt Workers Struggle Joint Platform at Shaheed Minar demanding DA
Agitation of State Govt Workers Struggle Joint Platform at Shaheed Minar demanding DA

 

কলকাতা, ২২ নভেম্বর  : ডিএ-র দাবিতে শহিদ মিনারে রাজ্য সরকারি কর্মীদের সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন বুধবার ৩০০ দিনে পড়ল। এদিকে, এদিন রাজ্যে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের (বিজিবিএস) দ্বিতীয়দিন। যদিও বিনিয়োগের যত বড় প্রস্তাবই আসুক না কেন, আদতে তা কতটা ফলপ্রসু হয়েছে ? কর্মসংস্থান হয়েছে কতজনের ? এসব প্রশ্ন আগেও তুলেছে বিরোধীরা। আর এদিন সেই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের শেষ দিনে তীব্র প্রতিবাদ ডিএ আন্দোলনকারীদের।

কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ। পেন ডাউন কর্মসূচি, মিছিল, নানা ভাবে নিজেদের দাবিদাওয়া তুলে ধরার চেষ্টা করেছেন ডিএ-আন্দোলনকারীরা। সুপ্রিম কোর্টে গিয়েছে ডিএ-মামলা। বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলনে অনড় সংগ্রামী যৌথ মঞ্চ।

বুধবার ডিএ আন্দোলনকারীদের হাতে দেখা গেল একাধিক প্ল্যাকার্ড। কারও প্ল্যাকার্ডে লেখা,' হকের ডিএ চাইতে গিয়ে পার হয়ে যায় ৩০০ দিন, শিল্পের নামে করের টাকায় মোচ্ছব করে বিবেকহীন।' কেউ আবার লিখেছেন, ’৬ লক্ষ শূন্যপদ আর বকেয়া ডিএ তোমার দান। কোন মুখেতে বলছো তুমি, করবে কর্ম সংস্থান’।


You might also like!