Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

West Bengal

2 years ago

Road Blockade:রাস্তা সংস্কারের দাবিতে আন্দোলনে কোচবিহারের যৌনকর্মীরা

Sex workers of Cooch Behar protest to demand road reform
Sex workers of Cooch Behar protest to demand road reform

 

কোচবিহার  : পুজোর আগেই রাস্তা সংস্কারের দাবিতে আন্দোলনে নামলেন যৌনকর্মীরা। বারবার পূর্ত দফতরে অভিযোগ জানিয়েও কাজ না হওয়ায়  পথ অবরোধ করে আন্দোলনে নামেন যৌনকর্মীরা। এই আন্দোলনে যোগ দেন স্থানীয় বাসিন্দারাও। পুজোর আগে রাস্তা মেরামত না করা হলে জেলাশাসকের দফতরে ধর্নায় বসবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

কোচবিহার শহরের ৬ নম্বর ওয়ার্ডের প্রিয়গঞ্জ কলোনির ওই রাস্তাটি কয়েক বছর ধরে বেহাল অবস্থায় রয়েছে। অল্প বৃষ্টিতেই জল-কাদায় ভরে যায়। মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটছে। সুষ্ঠু নিকাশি ব্যবস্থা না থাকায় বৃষ্টি হলে রাস্তায় দীর্ঘদিন ধরে জল জমে থাকে। এই পরিস্থিতিতে বাইরের মানুষজন ওই রাস্তা দিয়ে ভেতরে প্রবেশ করছে না বলে অভিযোগ তুলেছেন যৌনকর্মীরা। বারবার পূর্ত দফতরে অভিযোগ জানিয়েও কাজ না হওয়ায় সোমবার পথ অবরোধ করে আন্দোলনে নামেন যৌনকর্মীরা। পুজোর আগে রাস্তা মেরামত না করা হলে জেলাশাসকের দফতরে ধর্নায় বসবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

বেশ কয়েকজন বাসিন্দা জানান, রাস্তাটি বেহাল অবস্থায় থাকায় সাধারণ মানুষ চলাচল করতে পারে না। বাইরে থেকে লোকজনও আসছেন না। ফলে আর্থিকভাবে সমস্যায় পড়েছেন সেখানকার বাসিন্দারা। স্থানীয় কাউন্সিলার শুভ্রাংশু সাহা বলেছেন, ‘দীর্ঘদিন ধরেই রাস্তাটি বেহাল থাকায় পূর্ত দফতর একাধিকবার জানানো হয়েছে। সেখান থেকে আধিকারিকদের পাঠিয়ে রাস্তাটি পরিদর্শন করা হয়েছে।’ কিন্তু এখনও কেন রাস্তাটি মেরামত করা হচ্ছে না, সে বিষয়ে তাঁর কাছে কোনও তথ্য নেই। দ্রুত রাস্তাটি সংস্কার করা প্রয়োজন বলে তাঁর দাবি।

You might also like!