Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

West Bengal

9 months ago

Weather forercast of Bengal: গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টির ভ্রুকুটি, উত্তরবঙ্গে আভাস নেই

Weather forercast of Bengal
Weather forercast of Bengal

 

কলকাতা, ১১ অক্টোবর : সাধারণত অক্টোবরের প্রথম সপ্তাহেই বিদায় নেয় বর্ষা। কিন্তু চলতি মরসুমে দক্ষিণবঙ্গে এখনও বর্ষা বিদায় নেয়নি। আবহবিদেরা জানাচ্ছেন, আগামী কিছু দিন বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বিশেষ করে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা প্রবল। উত্তরবঙ্গে অবশ্য আপাতত বর্ষণের আভাস নেই। শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.০ ডিগ্রি কম।

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী তিন-চার দিন আবহাওয়া এমনই থাকবে। মৌসুমি বায়ুর প্রভাবে আচমকা বৃষ্টি হতে পারে শহর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তার পর ধীরে ধীরে এ বারের মতো বর্ষা বিদায় নেবে। অর্থাৎ আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে।

You might also like!