West Bengal

2 years ago

Madhyamik 2024: প্রকাশিত মাধ্যমিক ২০২৪ WBTA টেস্ট পেপার! সঙ্গে কিছু নতুনত্ব

Published Madhyamik 2024 WBTA Test Paper
Published Madhyamik 2024 WBTA Test Paper

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্রকাশিত হল ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষার টেস্ট পেপার। আর কিছুদিন পরই বছর শেষ। আগামী বছর ফেব্রুয়ারি মাসের গোড়া থেকেই শুরু হচ্ছে রাজ্যের এই বোর্ড পরীক্ষা। সেই উপলক্ষেই পশ্চিমবঙ্গ সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতি প্রকাশ করল তাদের টেস্ট পেপার। 

তবে এবারের টেস্ট পেপারের একটি বিশেষত্ব রয়েছে। এবার সমিতির সঙ্গে রয়েছে আরেকটি প্রকাশনা সংস্থা। দুই পক্ষের যৌথ উদ্যোগে শনিবার প্রকাশিত হয় 'ডব্লিউবিজিএসটিএ মাধ্যমিক টেস্ট পেপার ২০২৪'। হেয়ার স্কুল ক্যাম্পাসে এর আনুষ্ঠানিক প্রকাশ করা হয়। 

এই প্রথম শিক্ষক সমিতি একটি প্রকাশনা সংস্থার সঙ্গে যৌথ ভাবে টেস্ট পেপার প্রকাশ করল। এই দিন মোট ৫৮৬ পাতার টেস্ট পেপার প্রকাশ করেছে ওই সংগঠন। 

You might also like!