Breaking News
 
CM Suvendu Adhikari: বাম-তৃণমূলকে একসঙ্গে নিশানা, ‘অমৃতকালের’ বাংলায় বিনিয়োগের ডাক শুভেন্দুর CM Suvendu Adhikari: এলিয়ট পার্কের প্রাকৃতিক সৌন্দর্য জনগণের জন্য উন্মুক্ত করে দিল পুরসভা, খুশি মুখ্যমন্ত্রী শুভেন্দু Cockroach Janata Party: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে নাবালিকা! অভিজিৎ-সৌরভদের বিরুদ্ধে পকসো আইনে অভিযোগের আর্জি Sharadwat Mukherjee: প্রসূতি ওয়ার্ডে ব্রেস্ট ফিডিং কর্নার, রক্ত পাচার রুখতেও কড়া নজরদারি—কঠোর অবস্থান স্বাস্থ্যমন্ত্রীর Supreme Court Order: আদালতের খবর প্রকাশে বাধা নেই, তবে অডিও-ভিডিও ক্লিপে নিষেধাজ্ঞা, সংবাদমাধ্যমকে স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের Nadia Zilla Parishad: তৃণমূলের ‘বিবেক ভোটে’ বড় চমক! মাত্র ৬ সদস্য নিয়েই নদিয়া জেলা পরিষদ দখলে বিজেপি

 

West Bengal

2 years ago

Shootout in Malda: প্রকাশ্যে শুটআউট মালদায়, গুলিবিদ্ধ ব্যবসায়ী

Shootout in Malda (Symbolic Picture )
Shootout in Malda (Symbolic Picture )

 

মালদা, ২২ ডিসেম্বর  : প্রকাশ্যে শুটআউট মালদায়। শুক্রবারের ভরদুপুরে ইংরেজ বাজারের সুস্থানী মোড়ে প্রকাশ্য রাস্তায় ঘটে শুটআউট। গুলিবিদ্ধ এক প্লাস্টিক ব্যবসায়ী। ব্যবসায়ীর হাতে গুলি লেগেছে বলে খবর। স্থানীয় এক বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। জরুরি পরিস্থিতিতে তাঁর অস্ত্রোপচার চলছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ব্যক্তিগত আক্রোশের জেরে এ ঘটনা ঘটে থাকতে। আর্থিক কোনও টানাপোড়েনও নেপথ্যে কাজ করতে পারে বলে মনে করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আক্রান্ত প্লাস্টিক ব্যবসায়ীর নাম শফিকুল ইসলাম ।প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, মোটরবাইকে চড়ে যাচ্ছিলেন সুজাপুরের ব্যবসায়ী শফিকুল। আচমকাই পিছন থেকে গুলি চালায় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা। মোটরবাইকে একাই ছিলেন শফিকুল। তাঁর হাতে গুলি লাগে। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে স্থানীয় এক বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছে। কী কারণে, কেন শফিকুলের উপর ইংরেজবাজার এলাকায় এমন প্রাণঘাতী হামলা ঘটল, সে বিষয়ে কোনও ইঙ্গিত পাননি তদন্তকারীরা।

শফিকুল এলাকার একটি প্লাস্টিক কারখানার মালিক । সুজাপুরে রয়েছে এই কারখানা। তবে সেখানে শুধু যে শফিকুলের একার কারখানা রয়েছে এমনটা নয়। এলাকার আরও অনেকেরই ওই এলাকায় কারখানা রয়েছে। তাই ব্যবসায়িক রেষারেষি থেকে এ ঘটনা ঘটেছে কিনা তা নিয়েও চলছে চাপানউতোর। শোনা যাচ্ছে অবৈধ লেনদেনের কথাও। তাই ব্যবসায়িক সমস্যার দিকটিও দেখছে পুলিশ। যদিও দিনেদুপুরে প্রকাশ্যে গুলি চালানোর ঘটনায় রীতিমতো শোরগোল শুরু হয়ে গিয়েছে এলাকায়। থমথমে ভাব আশেপাশের সমস্ত এলাকাতেই। চলছে পুলিশি টহল। সকলের মনেই একটাই প্রশ্ন, কারা ঘটাল এ ঘটনা?

You might also like!