Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

West Bengal

2 years ago

Police arrested Kanishk Panda:শুভেন্দু ঘনিষ্ঠ বিজেপি নেতা কণিষ্ক পণ্ডাকে গ্রেফতার করল পুলিশ

Police arrested Kanishk Panda, a BJP leader close to Shuvendu
Police arrested Kanishk Panda, a BJP leader close to Shuvendu

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ঘোষণার শেষ মুহূর্তেই শুভেন্দু অধিকারী অনুগামী কণিষ্ক পণ্ডাকে গ্রেফতার করল মারিশদা থানার পুলিশ। জানা গিয়েছে, বুধবার দুপুরে নিজের বাড়িতেই ছিলেন তিনি। আর সেখান থেকেই তাঁকে গ্রেফতার করে পুলিশ।

কী কারণে গ্রেফতার, সে বিষয়ে পরিবারকে কিছু জানানো হয়নি পুলিশের তরফে। পূর্ব মেদিনীপুরের কাঁথির নেতা কণিষ্ক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলে পরিচিত। ২০২১ সালে শুভেন্দু তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের পর তিনিও গেরুয়া শিবিরের নাম লেখান। সেসময় ‘দাদার অনুগামী’ স্লোগান তুলে অনুগামীদের সংগঠিত করার ক্ষেত্রে কণিষ্ক পণ্ডার বড় ভূমিকা ছিল।

কণিষ্কর রাজনৈতিক কেরিয়ার বেশ পরিবর্তনশীল। প্রথমে তিনি কংগ্রেসের কর্মী ছিলেন। পরিবর্তনের সরকারে তৃণমূলে নাম লেখান। ২০১৮ সালে কাঁথি ৩ পঞ্চায়েত সমিতি থেকে তৃণমূলের টিকিটে প্রার্থী হয়ে জয়লাভ করেন। পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ নির্বাচিত হন। এরপর একুশের বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারীর অনুগামী হয়ে বিজেপিতে যোগ দেওয়া।

পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ পদ থেকে ইস্তফা দেন। ২০১৮ সালে কাঁথি ৩ পঞ্চায়েত সমিতিতে তৃণমূলের টিকিটের প্রার্থী হয়ে জয় লাভ করে পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ নির্বাচিত হন। অনুগামী হিসেবে পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ পদ থেকে ইস্তফা দেন। একুশের বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পরেই তাঁর অনুগামী হয়ে কণিষ্ক পণ্ডাও দলবদল করেন।

শুভেন্দুবাবুর গড়ে প্রায় সব জেলা পরিষদেই ঘাসফুল ফুটেছে। দুটি ব্লকের ১৭ টি গ্রাম পঞ্চায়েতের ফল প্রকাশ হতেই উচ্ছ্বসিত দেখায় রাজ্যের বিরোধী দলনেতাকে। গ্রাম পঞ্চায়েতে নয়টি আসনে জিতেছে বিজেপি। আর জেলা পরিষদে দেখা গেল পাঁচটি আসনের মধ্যে সব কটিতেই এগিয়ে তৃণমূল।


You might also like!