Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

West Bengal

2 years ago

Karimganj:করিমগঞ্জের রাঙামা‌টিতে পু‌লি‌শের জা‌লে ৫০ লক্ষা‌ধিক টাকার মাদক ইয়াবা সহ মি‌জো যুবক-যুবতী

Mizo youth with drugs worth Rs 50 lakh in police net at Rangamati, Karimganj
Mizo youth with drugs worth Rs 50 lakh in police net at Rangamati, Karimganj

 

বাজারিছড়া , ২৮ সেপ্টেম্বর : করিমগঞ্জ জেলার অন্তর্গত বাজা‌রিছড়া থানাধীন রাঙামা‌টিতে ৫০ লক্ষা‌ধিক টাকার মাদক ইয়াবা ট্যাবলেট সহ পুলিশের পাতা জালে পড়েছে মি‌জোরা‌মের দুই যুবক-যুবতী যথাক্রমে ভেনলাল ভিনা এবং জ‌ডিনথা‌রি।

আজ বৃহস্পতিবার বাজারিছড়া থানার ওসি ইনস্পেক্টর দীপক দাস এ খবর দিয়ে জানান, গোপন তথ্যে ভি‌ত্তিতে বুধবার রাত প্রায় পৌ‌নে ১২টা নাগাদ পু‌লি‌শের এক‌ দল রাঙামা‌টি এলাকার লোয়াইর‌পোয়া-কানমুন পূর্ত সড়‌কে এডি ক্যাম্পের সামনে মাদক কারবারিদের পাকড়াও করতে ওৎ পেতে বসে। এক সম‌য় মি‌জোরা‌মের কানমুন হ‌য়ে মেদ‌লিছড়া অতিক্রম করে টিআর ০৫ ‌ডি ৮৩১৭ নম্ব‌রের এক‌টি পালসার বাইক আসে। ওই বাইকের আরোহী ছিল এক যুবক ও এক মি‌জো যুবতী। পুলিশ তাদের বাইক আটকে তালাশি চালায়। তালাশিতে এক‌টি চা‌লের বস্তা থে‌কে কয়েকটি প্যা‌কে‌টে ৩০ হাজার মাদক ইয়াবা ট্যাব‌লেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবাগুলির বাজারমূল্য ৫০ লক্ষ টাকার বেশি হ‌বে।

ওসি দীপক দাস জানান, মাদক ইয়াবা পাচারের অভিযোগে বাইক চালক ভেনলাল ভিনা এবং জ‌ডিনথা‌রি না‌মের যুবতী‌কে আটক করা হয়েছে। প্রদত্ত স্বীকারোক্তিতে তারা নাকি বলেছে, মাদক সামগ্রীগুলি রাঙামা‌টি এলাকার জনৈক যুব‌কের কা‌ছে হস্তান্তর করার কথা ছিল। ধৃত‌দের বা‌ড়ি মি‌জোরা‌মের কলাশিব জেলায়। উভয়ের বিরুদ্ধ এনডিপিএস–এর নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে গ্রেফতার করা হয়েছে। আজ দুজনকে করিমগঞ্জে বিচারবিভাগীয় আদালতে পেশ করা হবে, জানান ওসি দাস।


You might also like!