Breaking News
 
CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি

 

Locket Chatterjee:মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নকল করা নিয়ে বিবৃতি দেওয়া : লকেট চট্টোপাধ্যায়

Locket Chatterjee
Locket Chatterjee

 

নয়াদিল্লি, ২০ ডিসেম্বর : মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নকল করা নিয়ে বিবৃতি দেওয়া, বুধবার এই মন্তব্য করলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। মঙ্গলবার সংসদ চত্বরে উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে নানা ধরনের অঙ্গভঙ্গি করে উপহাস করেন তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গেই এদিন লকেট সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন।

লকেট চট্টোপাধ্যায় বলেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নকল করা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জবাবদিহি করতে হবে। তিনি কেন এনিয়ে এখনও নিরব রয়েছেন। এনিয়ে মুখ্যমন্ত্রীর বিবৃতি কাম্য বলেও এদিন তোপ দাগেন লকেট চট্টোপাধ্যায়। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া উচিত বলেও বুধবার দাবি করেন লকেট। উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে নকল করে দেশজুড়ে সমালোচিত হচ্ছেন তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে লকেটও এদিন এই মন্তব্য করেন।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…