Breaking News
 
Supreme Court Order: আদালতের খবর প্রকাশে বাধা নেই, তবে অডিও-ভিডিও ক্লিপে নিষেধাজ্ঞা, সংবাদমাধ্যমকে স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের Nadia Zilla Parishad: তৃণমূলের ‘বিবেক ভোটে’ বড় চমক! মাত্র ৬ সদস্য নিয়েই নদিয়া জেলা পরিষদ দখলে বিজেপি Panchayat tax fake news: পঞ্চায়েত কর ১২০০ টাকা? জল্পনায় জল ঢালল রাজ্য, ভুয়ো খবর নিয়ে সতর্কতা জারি Cockroach Janata Party: নিট আন্দোলনের পর এবার রাজনীতির ময়দানে? বড় ইঙ্গিত ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা দীপকের Adhir Ranjan Chowdhury: ‘চিকিৎসা কোথায় হবে, তা ব্যক্তির সিদ্ধান্ত’—অভিষেকের পাশে অধীর, ‘খোকাবাবু’ মন্তব্যে নতুন বিতর্ক Agnimitra Paul: প্রলোভন দেখিয়ে স্কুল পড়ুয়াদের রক্তদান! দুর্গাপুরে অভিযোগ ঘিরে চাঞ্চল্য, সরব অগ্নিমিত্রা পাল

 

West Bengal

2 years ago

Malda Fire: ভোররাতে কারখানায় ভয়াবহ আগুন, পুড়ে ছাই মূল্যবান সামগ্রী

Malda Fire
Malda Fire

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃআগুন লাগল মালদার একটি কারখানায়। ঘটনার জেরে ওই কারখানার একাংশ পুরোপুরি পুড়ে গিয়েছে। দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাটি মালদার নারায়ণপুরে।

কখন নিয়ন্ত্রণে আসে?

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার ভোররাতে ওই কারখানায় আগুন জ্বলতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা দ্রুত খবর দেন দমকলে। প্রায় ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বেশ কিছু মূল্যবান সামগ্রী ছিল বলে জানা গিয়েছে।

দমকল কর্মী দিলীপ মণ্ডল জানিয়েছেন, ২টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও আগুন লাগার কারণ জানা যায়নি। প্রাথমিভাবে স্থানীয়দের অনুমাণ, ওই কারখানার ভিতরে দাহ্য বস্তু মজুত থাকতে পারে। সেকারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে।


You might also like!