West Bengal

3 years ago

Meghalaya:মেঘালয় : বিধ্বংসী অগ্নিকাণ্ড সোনাপুরের দিচাং রিসোর্টে

Major fire at Dichang Resort in Sonapur of Meghalaya
Major fire at Dichang Resort in Sonapur of Meghalaya

 

শিলং, ২৮ জুন  : বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে মেঘালয়ের পূর্ব জয়ন্তীয়াপাহাড় জেলার অন্তর্গত সোনাপুরে অবস্থিত দিচাং রিসোর্টে। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে লক্ষাধিক টাকার সম্পত্তি।

ঘটনা সংঘটিত হয়েছে আজ বুধবার ভোরে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে এখনও অগ্নিকাণ্ডের সূত্রপাত ধরা পড়েনি। তবে ভোরের দিকে রিসোর্টে কোনওভাবে আগুন ধরে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ইত্যবসরে এলপিজি সিলিন্ডার বিস্ফোরিত হলে আগুনের লেলিহান শিখা গ্রাস করে ফেলে রিসোর্টের একাংশ।

জ্বলে ভস্ম হয়ে গেছে নবনিৰ্মিত একটি অস্থায়ী প্যান্ডাল। কোনও অনুষ্ঠানের জন্য বহু লক্ষ টাকা দিয়ে প্যান্ডেলটি তৈরি করা হয়েছিল বলে জানিয়েছেন রিসোর্ট কর্তৃপক্ষ। কৰ্তৃপক্ষের দাবি, আজকের অগ্নিকাণ্ডে তাঁদের বহু লক্ষ টাকার ক্ষতি হয়েছে।


You might also like!