West Bengal

2 years ago

West Bengal Job News: 'সরাসরি মুখ্যমন্ত্রী'তে চাকরির আবেদন! বড় সড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Mamata Banerjee (File Picture)
Mamata Banerjee (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরের শেষ দিন ছিল। এদিন শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে বিভিন্ন জনকল্যাণমূলক পরিষেবা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। সেখান থেকেই বড় বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘অনেকেই সরাসরি মুখ্যমন্ত্রীতে চাকরির আবেদন করেন। তাঁদের একটি তালিকা তৈরি করা হয়েছে, যখন চাকরি হবে ওই লিস্ট থেকে যোগ্যতা অনুযায়ী অবশ্যই তাঁরা ডাক পাবেন।’

মমতা আরও বলেন, ‘পাশাপাশি যে সমস্ত তরুণ প্রজন্ম আবেদন করেছিলেন তাঁদের ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পে পাঁচ লাখ টাকা করে ঋণের ব্যবস্থা করা হবে। সেক্ষেত্রে তাঁরা লোন নিয়ে ব্যবসা করতে পারে, দোকান করতে পারে, মেয়েরা বিউটি সেলুন করতে পারে। অথবা ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের লোন নিয়ে স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত থাকতে পারেন। ২ লাখ মানুষকে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডে পাঁচ লাখ টাকা লোন দেওয়ার কথা। তাঁদের মধ্যে ৭০ হাজার দেওয়া হয়েছে। এখনও ১ লাখ ৩০ হাজারকে দেওয়া বাকি। উত্তরবঙ্গ অবহেলিত নয়।’

You might also like!