West Bengal

2 years ago

Sukanta Mazumdar : বিজেপির বিরুদ্ধে একা লড়াই সম্ভব নয়, তাই ত্রিমুখী জোটের কথা বলছে তৃণমূল, দাবি সুকান্তর

Sukanta Mazumdar
Sukanta Mazumdar

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সোমবার দিল্লি থেকে ত্রিমুখী জোট অর্থাৎ বাম, কংগ্রেস, তৃণমূল জোট সম্ভাবনার ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এবার তৃণমূল নেত্রীর মন্তব্যের প্রেক্ষিতে প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার । তাঁর কথায়, মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গিয়েছেন যে বিজেপির বিরুদ্ধে একা লড়াই করা সম্ভব নয় । তাই জোটের সম্ভাবনা কথা বলেছেন ।

সুকান্ত মজুমদার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, 'মুখ্যমন্ত্রী (মমতা বন্দ্যোপাধ্যায়) বুঝতে পেরেছেন যে তাঁরা একা বিজেপির সঙ্গে লড়াই করার জন্য যথেষ্ট নয় । শাসক যখন শক্তিশালী হয়, তখন এরমই হয়, সব চোর একসঙ্গে হয়ে যায় । তাই জন্য তাঁরা এক হওয়ার চেষ্টা করছেন । '

রাজ্যে বাম, কংগ্রেস এবং তৃণমূল জোট প্রসঙ্গে সোমবার দিল্লি থেকে তৃণমূল নেত্রী বলেন, "বেড়ালের গলায় ঘণ্টা বাঁধতেই হবে। ওদের (পড়ুন বাম ও কংগ্রেসের) যদি মনোভাব সঠিক থাকে তাহলে আমার কোনও সমস্যা নেই। আমি খোলাখুলি আলোচনা করতে রাজি আছি।" এছাড়া তিনি এদিন আরও জানান, বিরোধী জোট INDIA জিতলে প্রধানমন্ত্রী কে হবেন তা সিদ্ধান্ত হবে লোকসভা নির্বাচনের পরে।


You might also like!