West Bengal

2 years ago

A house was destroyed by an elephant attack:চালসা ও মঙ্গলবাড়িতে পৃথক ২ হাতির হামলায় ভাঙল ২টি বাড়ি, জখম ১ ব্যক্তি

A house was destroyed by an elephant attack
A house was destroyed by an elephant attack

 

চালসা, ১২ জুন  : চালসা ও মঙ্গলবাড়িতে পৃথক ২ হাতির হামলায় ভাঙল ২টি বাড়ি, জখম ১ ব্যক্তি। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটে মেটেলি ব্লকের ডাঙ্গি চা বাগানের পুনিয়া লাইনে। দেওয়াল ভেঙে জখম এক ব্যক্তি। গতরাতে মঙ্গলবাড়ি কলোনি পাড়ার স্থানীয় বাবলু অধিকারীর বাড়িতে হামলা চালায় হাতি। ঘরের দেওয়াল ভেঙে নষ্ট করে যাবতীয় সামগ্রী।

গতকাল গভীর রাতে একটি হাতি চা বাগানের পুনিয়া লাইনে সানিচারোয়া ওরাওঁ নামে এক শ্রমিকের আবাসের দেওয়াল ভেঙে দেয়। সেই সময় ঘরে ঘুমিয়েছিলেন সানিচারোয়া ওরাওঁ। দেওয়াল ভেঙে জখম হন তিনি। রাতেই তাঁকে নিয়ে যাওয়া হয় চালসার মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে। স্থানীয়দের চিৎকারে হাতিটি সেখান থেকে চলে যায়।

অন্যদিকে, একই রাতে মঙ্গলবাড়ি কলোনি পাড়ার স্থানীয় বাবলু অধিকারীর বাড়িতে হামলা চালায় হাতি। ঘরের দেওয়াল ভেঙে নষ্ট করে যাবতীয় সামগ্রী। এক ব্যক্তির সীমানা প্রাচীর সহ ডাঙ্গি চা বাগানে ঢোকার গেটেও হামলা চালায় হাতিটি। লাগাতার হাতির হানা রুখতে বন দফতরকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। বন দফতরের তরফে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে


You might also like!