West Bengal

3 years ago

Big trouble at Daihat station:বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল হাওড়া-কাটোয়া লোকাল, রাতের ট্রেনে আতঙ্কে যাত্রীরা

Howrah-Katwa local escaped from a big accident, passengers in fear on the night train
Howrah-Katwa local escaped from a big accident, passengers in fear on the night train

 

দাঁইহাট, ২৮ জুন : বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল হাওড়া-কাটোয়া লোকাল ট্রেন। হাওড়া থেকে কাটোয়া আসার পথে দাঁইহাট স্টেশনের ঢোকার মুখে লাইনের পাশে রাখা স্লিপারে ট্রেনটি ধাক্কা খায়। মঙ্গলবার রাত ৯টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। চালক তৎপরতার সঙ্গে ট্রেন থামিয়ে দেওয়ায় বড়সড় ক্ষতি এড়ানো গিয়েছে। তবে, রাতের ট্রেনে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রেল সূত্রে জানা গিয়েছে, কামরুপ এক্সপ্রেসকে পাশ করানোর জন্য চার নম্বর প্ল্যাটফর্ম দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল লোকাল ট্রেনটিকে। সিমেন্টের রেলের স্লিপার গুলির কিছুটা অংশ লাইনের দিকে বেরিয়েছিল। প্লাটফর্মে ঢুকতে গেলেই স্লিপারগুলিতে ট্রেনটি ধাক্কা খায়। ট্রেনের গতি এমনিতে কম ছিল।চালক তৎক্ষনাৎ ট্রেনটি থামিয়ে দেন। ধাক্কা খেয়ে ঘষে গিয়েছে রেলের ইঞ্জিন এবং প্রথম দিকের কামরার একাংশ। তবে হতাহতের কোনও খবর নেই। দীর্ঘক্ষণ ট্রেনটি দাঁড়িয়ে থাকে। সমস্যায় পড়েন যাত্রীরা।



You might also like!