Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

West Bengal

2 years ago

Suvendu Adhikari: "আর কত রক্ত চাই?" নির্বাচন কমিশনারকে ফোন শুভেন্দুর

Subhendur called Rajeev
Subhendur called Rajeev

 

কলকাতা, ৮ জুলাই : ভোটে অশান্তি নিয়ে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে ফোন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রশ্ন করলেন, “আর কত রক্ত চাই?” হুঁশিয়ারি দিলেন, সন্ধে ৬ টার পর কমিশন তালা বন্ধ করার। সেই সঙ্গে কমিশনারের বিরুদ্ধে খুনের মামলা দায়ের কথাও বললেন শুভেন্দু।

পঞ্চায়েত নির্বাচনের দিন সকাল থেকে শুধুই রক্ত, বোমা, কার্তুজ আর পড়ে থাকা নিথর দেহের ছবি সামনে আসছে। অবাধে চলছে ছাপ্পা। ভোট শুরু হওয়ার ৫-৬ ঘণ্টার মধ্যেই একাধিক মৃত্যুর খবর সামনে এসেছে। এরপরই রাজ্য নির্বাচন কমিশনারকে ফোন করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ‘আর কত রক্ত চাই আপনার?’ এই ভাষাতেই রাজীব সিনহার সঙ্গে কথা বললেন শুভেন্দু। প্রয়োজন হলে কমিশনে যাবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। শুভেন্দু বলেন, “আমি ওঁকে ফেসটাইমে ফোন করেছিলাম। প্রথমে বলেছি, আর কত রক্ত চাই আপনার? তারপর বলেছি, সন্ধ্যা ৬টার পর আমি যাচ্ছি আপনার কার্যালয়ে তালা ঝোলাতে। পুলিশকে বলে রাখবেন।” কমিশনারকে কার্যত হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু বলেছেন, “আপনি যত বেআইনি সম্পত্তি করেছেন, তার সব প্রমাণ আমার কাছে আছে। রাজারহাটে কত জমি কিনেছেন, সব জানি।”

সত্যি কমিশনে যাচ্ছেন কিনা এই প্রশ্নের উত্তরে নন্দীগ্রামের বিধায়ক বলেন, আগে লুঠ হওয়া বুথগুলো থেকে বাক্সগুলো পুকুরে ফেলি, তারপর যাব। তাঁর কথায়, “এই দিন দেখার জন্য কি স্বাধীনতা এসেছিল? নিজের ভোটটাও কি নিজে দিতে পারব না?” শুভেন্দু স্পষ্ট জানিয়েছেন, সকাল থেকে সংবাদমাধ্যমে পরপর মৃত্যুর খবর দেখার পরই কমিশনারকে ফোন করেছিলেন তিনি।

You might also like!