Breaking News
 
CM Suvendu Adhikari: বাম-তৃণমূলকে একসঙ্গে নিশানা, ‘অমৃতকালের’ বাংলায় বিনিয়োগের ডাক শুভেন্দুর CM Suvendu Adhikari: এলিয়ট পার্কের প্রাকৃতিক সৌন্দর্য জনগণের জন্য উন্মুক্ত করে দিল পুরসভা, খুশি মুখ্যমন্ত্রী শুভেন্দু Cockroach Janata Party: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে নাবালিকা! অভিজিৎ-সৌরভদের বিরুদ্ধে পকসো আইনে অভিযোগের আর্জি Sharadwat Mukherjee: প্রসূতি ওয়ার্ডে ব্রেস্ট ফিডিং কর্নার, রক্ত পাচার রুখতেও কড়া নজরদারি—কঠোর অবস্থান স্বাস্থ্যমন্ত্রীর Supreme Court Order: আদালতের খবর প্রকাশে বাধা নেই, তবে অডিও-ভিডিও ক্লিপে নিষেধাজ্ঞা, সংবাদমাধ্যমকে স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের Nadia Zilla Parishad: তৃণমূলের ‘বিবেক ভোটে’ বড় চমক! মাত্র ৬ সদস্য নিয়েই নদিয়া জেলা পরিষদ দখলে বিজেপি

 

West Bengal

2 years ago

'Alur Damar Mela': হুগলির ‘আলুর দমের মেলা’! এই মেলা ঘিরে হয় হাজার মানুষের ভিড়

'Alur Damar Mela' at Hooghly (Symbolic Picture)
'Alur Damar Mela' at Hooghly (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ হুগলিতে চলছে ‘আলুর দমের মেলা’। আর এই ‘আলুর দমের মেলা’-কে ঘিরে সকাল থেকেই হাজার হাজার মানুষ ভিড় জমান হুগলির জাঙ্গিপাড়া থানার রাজবলহাট গ্রাম পঞ্চায়েতের জান্দা গ্রামে। মূলত বেশ কয়েক দশক ধরে মকর সংক্রান্তির দিনে এই গ্রামে যে মেলা বসে। যা ‘আলুর দমের মেলা’ হিসেবেই পরিচিত লাভ করেছে।

এই মেলাকে সম্প্রীতি মেলা হিসেবেও ধরা হয়। কারণ, একদিকে চলে মুসলিম ধর্মালম্বীদের পীরের মেলা অন্যদিকে একই স্থানে আরাধনা করা হয় গঙ্গা দেবীর। এ গ্রামের পাশ দিয়ে বয়ে গিয়েছে দামোদর নদ আর মকর সংক্রান্তির দিনে বহু মানুষ দামোদর নদে পূণ্যস্নান সেরে এই মেলায় যোগদান করেন। পূণ্যস্নান সেরেই প্রথমে তারা খাবার হিসাবে গ্রহণ করেন আলুর দম দিয়ে মুড়ি। সেই আলু অবশ্যই সদ্য তোলা হয় জমি থেকে। 

নতুন আলু দিয়ে বিভিন্ন ধরনের আলুর দম তৈরি করে বিক্রি করা হয় মেলা প্রাঙ্গনে। এছাড়াও মেলা উপলক্ষে বিভিন্ন ধরনের দোকানও বসে। কোথাও বেতের বোনা বিভিন্ন সামগ্রীর দোকান তো কোথাও বাঁশের তৈরি ঝুড়ির দোকান তো কোথাও কৃষিকাজে ব্যবহৃত যন্ত্রপাতির দোকান। আবার ছোটদের মনোরঞ্জন করার জন্য রয়েছে নাগরদোলা।পাশাপাশি বিভিন্ন ধরনের খাবারের স্টল অন্যদিকে বাচ্চাদের জন্য বিভিন্ন খেলার দোকান। দীর্ঘ দু থেকে আড়াইশো বছর ধরে এই মেলা চলছে বলেই শোনা যায়। 

মেলা উপলক্ষে প্রশাসনের তরফ থেকে একধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে একদিকে মেলায় দুর্ঘটনা এড়াতে বা চুরি,ছিনতাইয়ের মত ঘটনা এড়াতে সাপুলিশ মোতায়ন করা হয়েছে মেলা প্রাঙ্গনে। অন্যদিকে পঞ্চায়েতের তরফ থেকেও একাধিক সেবা মূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে মেলায় আগত সাধারণ মানুষের জন্য। 

মেলা কমিটির পক্ষে জয়দেব শীল বলেন, ‘এই মেলা একদিনেরই। বহু মানুষের সমাগম হয় এই মেলা ঘিরে। নানান আলুর দমের স্টলে এসে মানুষ খাবার খান। মেলাকে ঘিরে বহু সম্প্রদায়ের মানুষ এক হন।

You might also like!