Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

West Bengal

2 years ago

Arunachal Pradesh:অরুণাচলে প্রবল বর্ষণ, গভীর খাদে পাসিঘাট-পাঙ্গিন সড়ক, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা

Heavy rains in Arunachal, Pasighat-Pangin road in deep ditch, communication system disconnected
Heavy rains in Arunachal, Pasighat-Pangin road in deep ditch, communication system disconnected

 

ইটানগর : অরুণাচল প্ৰদেশে গত কয়েকদিন ধরে লাগাতার প্রবল বৃষ্টিপাতের জেরে তলিয়ে গেছে পাসিঘাট-পাঙ্গিন সড়ক। ফলে সংশ্লিষ্ট সড়কে বিচ্ছিন্ন হয়ে গেছে যোগাযোগ ব্যবস্থা।

অরুণাচল প্রদেশ ও পার্শ্ববর্তী উত্তর-পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যে বেশ কয়েকদিন ধরে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। বর্ষণের জেরে এই কয়দিন অরুণাচল প্রদেশের বেশ কিছু অঞ্চলে রাস্তা ও জনবসতি এলাকায় ঘন ঘন পাহাড় ধসে পড়ছে। সংশ্লিষ্ট জেলা ও মহকুমা প্রশাসন ধস সরিয়ে যোগাযোগ ব্যবস্থা সচল করতে চেষ্টার ত্রুটি রাখছে না।

এরই মধ্যে টানা ভারী বৃষ্টির ফলে আজ রবিবার সকালে পাসিঘাট-পাঙ্গিন সড়ক ভেঙে গভীর খাদের সঙ্গে মিশে গেছে। ফলে পূর্ব সিয়াং জেলার পাসিঘাট শহর এবং সিয়াং জেলার পাঙ্গিনের মধ্যে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এদিকে নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে উদ্ধার অভিযান চলছে।

অন্যদিকে বর্ষার তাণ্ডব অব্যাহত থাকায় ইতিমধ্যে রাজ্যের ধস-প্রবণ জেলাগুলির প্রশাসন স্থানীয় বাসিন্দাদের রাস্তাঘাটে ভ্রমণ এড়াতে সতর্কতা জারি করেছে।




You might also like!